ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

ভারতে হযরত মুহাম্মদকে (সা.) অবমাননার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ

হযরত মুহাম্মদকে (সা.) অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখা। ছবি: বাংলারচিঠিডটকম

ভারতের মহারাষ্ট্রে হিন্দু পণ্ডিত কর্তৃক মহানবী হযরত মুহাম্মদকে (সা.) অবমাননা করায় তাদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবিতে জামালপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ। ৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে শহরের পিটিআই মোড়ে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখার সভাপতি মুফতী শামছুদ্দীনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মনিরুল ইসলাম, মুফতী আব্দুল্লাহ, মাওলানা হাসান আলী, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ আলী খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আলী আকবর, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন প্রমুখ। সঞ্চালনা করেন ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতী ফরিদ উদ্দিন।

এসময় বক্তারা বলেন, ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক কটূক্তি এবং বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ তাকে সমর্থন করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখার সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

ভারতে হযরত মুহাম্মদকে (সা.) অবমাননার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ

আপডেট সময় ১২:০০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪