ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

সাইনবোর্ডবিহীন জামালপুর রেলওয়ে স্টেশন, স্টেশন মাস্টার বললেন বাজেট নেই

জামালপুর রেলওয়ে স্টেশন ভবনে নেই স্টেশনের নামের সাইনবোর্ড। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর টাউন জংশন রেলওয়ে স্টেশনের দৃষ্টিনন্দন মূল ভবনের প্রধান ফটকের প্রবেশপথে স্টেশনটির নামের পরিচিতি সাইনবোর্ড নেই। কয়েকবছর হয়ে গেলেও যেন দেখার কেউ নেই। স্টেশন মাস্টার জানিয়েছেন, সাইনবোর্ড লাগানোর বাজেট নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর রেলওয়ে স্টেশনের সাথে ঢাকাসহ চট্টগ্রামের রেলপথে ট্রেন চলাচল করে। যাত্রীরা প্রতিদিন স্টেশনে নেমে তাদের গন্তব্যে যান। কিন্তু দূর-দূরান্ত থেকে যাত্রীরা এসে স্টেশনের নাম খুঁজে পান না। অনেকেই আবার নাম না পেয়ে পরের স্টেশনে ভুলে চলে যায়।

জামালপুর রেলওয়ে স্টেশন এলাকার ব্যবসায়ী ফিরোজ আহমেদ বলেন, জামালপুর রেলওয়ে স্টেশনটি জেলার প্রধান স্টেশন হলেও এখানে স্টেশনের প্রধান ফটকে কোন সাইনবোর্ড নেই। গত কয়েকবছর ধরে এই অবস্থা দেখা যাচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি অনতিলম্বে স্টেশনের প্রধান ফটকে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হোক।

স্টেশনে আসা ট্রেনযাত্রী রাকিব হোসেন শাহীন বলেন, এই স্টেশনে দীর্ঘদিন ধরে স্টেশনের নাম বা সাইনবোর্ড নেই। এটা অত্যন্ত দুঃখজনক। পুনরায় স্টেশনের সাইনবোর্ড লাগিয়ে যাত্রীদের স্টেশনটির চেনার সুবিধা করে দিবেন এটাই আমার প্রত্যাশা।

এ প্রসঙ্গে জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) শেখ মো. উজ্জল মাহমুদ বাংলারচিঠি ডটকমকে বলেন, জামালপুর রেলওয়ে স্টেশনের সাইনবোর্ডটি দীর্ঘদিন ধরে নেই এটা আমিও লক্ষ্য করেছি। এ বিষয়ে আমি বারবার উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। তারা আশ্বস্ত করলেও তা এখন পর্যন্ত লাগানো হয়নি।

তিনি আরও বলেন, স্টেশনের সাইনবোর্ড বা ব্যানার এসব কাজ ঢাকা থেকে তারা সরবরাহ করে থাকেন। এখানে আমার কোন বাজেট নেই যে আমি করে দিতে পারবো। তবে সরবরাহ পেলে সাইনবোর্ড লাগানোর ব্যবস্থা করা হবে।

জনপ্রিয় সংবাদ

ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু

সাইনবোর্ডবিহীন জামালপুর রেলওয়ে স্টেশন, স্টেশন মাস্টার বললেন বাজেট নেই

আপডেট সময় ০৭:৫৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪