ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

জামালপুরে আওয়ামী লীগের ৩৭ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রতীকী ছবি

জামালপুরে আওয়ামী লীগ ও অঙ্গদলের ৩৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১ অক্টোবর মঙ্গলবার দিবাগত মাঝরাত থেকে ২ অক্টোবর বুধবার ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ৫ আগস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন প্রতিহত করতে জেলার বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় জেলার দেওয়ানগঞ্জে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মহিবুল ইসলাম যুবরাজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ান এরশাদসহ আওয়ামী লীগের সাতজন, বকশীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন, সদস্য আবু তালেব তোতা, সাবেক সদস্য মনির হোসেনসহ আওয়ামী লীগের সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

ইসলামপুর উপজেলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের দু’জন, মেলান্দহে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের তিনজন, মাদারগঞ্জে উপজেলা ছাত্রলীগ নেতা মনিম সাকিব, যুবলীগ নেতা মো. শাহ আলম ও সুজন রানা রনজু এবং শ্রমীকলীগ নেতা আব্দুল কুদ্দুসসহ ১২ জন, সরিষাবাড়ীতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের চারজন এবং জামালপুর সদর উপজেলায় আওয়ামী লীগ নেতা মুনছুর আলী ও মির্জা আব্দুল বাছেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযান প্রসঙ্গে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মাসুদ আনোয়ার এ প্রতিবেদককে বলেন, যাদের বিরুদ্ধে আগে থেকেই মামলা রয়েছে এবং যারা আইন-শৃঙ্খলা অবনতি করতে পারে তাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করাসহ অন্যান্য আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

জামালপুরে আওয়ামী লীগের ৩৭ নেতা-কর্মী গ্রেপ্তার

আপডেট সময় ০৬:২৩:১০ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪