ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত

সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। ছবি: আসমাউল আসিফ

‘রাষ্ট্রের মূল ধারায় তথ্য অধিকারের সংযুক্তি ও সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর শনিবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।

শহরের ফৌজদারী মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের শোভাযাত্রা।ছবি: বাংলারচিঠিডটকম

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমি আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, সনাক সভাপতি শামীমা খান, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী ইউসুফ আলী, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সরকার ও প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে অবাধ তথ্য প্রবাহের কোন বিকল্প নেই। তাই সরকারি-বেসরকারি সেবা সম্পর্কে সঠিক তথ্য জানতে জনগণকে তথ্য প্রাপ্তির প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরও হয়রানি না করে তথ্য প্রদানে আগ্রহী হতে হবে।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সনাক সদস্য, ইয়েস সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত

আপডেট সময় ১০:৫৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪