ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

ঢাকায় জালের কনসার্ট স্থগিত

পাকিস্তানি ব্যান্ড দল জালকে নিয়ে ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামে কনসার্টটি স্থগিত করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

এদিন রাজধানীর ৩০০ ফিটের ঢাকা এরিনায় কনসার্টটি হওয়ার কথা ছিল। এতে অংশ নিতে পাকিস্তানি জাল বর্তমানে ঢাকায় অবস্থান করছে। কথা ছিল কনসার্টে ব্যান্ডটি তাদের জনপ্রিয় ‘আদাত’ অ্যালবামের ২০ বছর পূর্তি উদযাপন করবে। এই কনসার্টে আরও থাকবে অর্থহীন, ভাইকিংস ও কনক্লুশন। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে কনসার্টটি স্থগিত করেছে আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন, জির্কোনিয়াম, ইন অ্যাফিলিয়েশন উইথ রুটওভার এক্সপিরিয়েন্স।

একই দিন সন্ধ্যা ৬টায় রাজধানীর হোটেল লে মেরিডিয়ানে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে জানিয়ে আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন-এর গণমাধ্যম মুখপাত্র শারমিন রহমান বলেন, সবাইকে এটুকু নিশ্চয়তা দিতে পারি, দুই এক দিনের মধ্যেই কনসার্টটি অনুষ্ঠিত হবে। আজ যে বৃষ্টি হচ্ছে এবং হবে, সেটির মধ্যে এই আয়োজন রান করা অসম্ভব। কারণ পুরো আয়োজনটি ওপেন এয়ার। আশা করছি সন্ধ্যার সংবাদ সম্মেলনে কনসার্টের নতুন তারিখটি জানাতে পারবো।

তিনি আরও বলেন, অবশ্যই সেটি এক দুদিনের মধ্যে হবে। কারণ, অলরেডি তিনদিন হলো জাল সদস্যরা ঢাকায়। অন্য ব্যান্ডগুলোও এই কনসার্টের জন্য নিজেদের প্রস্তুত করে রেখেছেন। ফলে বিলম্ব করার সুযোগ নেই।

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

ঢাকায় জালের কনসার্ট স্থগিত

আপডেট সময় ০৬:০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪