ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন

খালেদা তারেক জাইমাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ১০ হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের

ডা. মুরাদ হাসান

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জামালপুরে সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ১০ হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের হয়েছে।

এছাড়াও সরিষাবাড়ী উপজেলায় মাসুদ নামে এক ছাত্রদল নেতাকে খুন ও লাশ গুমের অভিযোগে আরেকটি মামলা দায়ের হয়েছে। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে জামালপুররের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দুটি দায়ের হয়।

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালে ‘পানসীয়ানা’ নামে একটি ইউটিউব চ্যানেলে এক স্বাক্ষাৎকারে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরচিপূর্ণ মানহানিকর বক্তব্য প্রদান করায় বিশেষ করে তারেক রহমান ও তার মেয়ে জাইম রহমানের ১০ হাজার কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাছাড়া এই মামলায় ওই ইউটিউব চ্যানেলের কর্ণধার ও উপস্থাপক চট্টগ্রামের পটিয়া পৌর এলাকার এ টি এম আবুল কাশেমের ছেলে মহি উদ্দিন হেলাল নাহিদকেও আসামি করা হয়েছে। সরিষাবাড়ী উপজেলার চেচিয়াবাধা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে রুমেল সরকার এই মানহানি মামলাটি দায়ের করেন।

এদিকে, একই দিনে একই আদালতে সরিষাবাড়ী উপজেলার মৃত আব্দুল হাকিমের ছেলে ছাত্রদলনেতা মাসুদকে হত্যা ও লাশগুমের অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়েছে ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে। ২০১০ সালের ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকা থেকে ফেরার সময় সরিষাবাড়ী উপজেলার কান্দারপাড়া বাসস্ট্যান্ডে বাস থেকে নামে মাসুদ, আইয়ুব আলী ও শফিকুল ইসলাম। পরে শফিকুল ইসলাম বাড়ির উদ্দেশ্যে চলে যাওয়ার পর তৎকালীন সংসদ সদস্য ডা. মুরাদ হাসানের নির্দেশে ও সহায়তায় আগে থেকেই ওৎপেতে থাকা সন্ত্রাসীরা মাসুদ ও তার সাথে থাকা আইয়ুব আলীর চোখ বেঁধে ফেলে ও ব্যাপক মারধর করে। পরবর্তীতে চেচিয়াবাধা ঘাটপাড় এলাকায় যমুনা নদীর শাখা নদীতে হত্যার উদ্দেশ্যে তাদের দু’জনকে ফেলে দেয় সন্ত্রাসীরা। তাদের চিৎকারে স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়। জীবন রক্ষার্থে আইয়ুব আলী একটি নৌকার আড়ালে লুকাতে পারলেও মাসুদকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে স্থানীয়রা আইয়ুব আলীকে উদ্ধার করে। মাসুদের ভাই সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম (৪৫) ওই ঘটনায় ডা. মুরাদ হাসানসহ নয়জনের বিরুদ্ধে হত্যা ও লাশগুমের অভিযোগে মামলাটি দায়ের করেন।

এই মামলার অন্য আসামিরা হলেন, সরিষাবাড়ী উপজেলার কান্দারপাড়া এলাকার মৃত হোসেন আলীর ছেলে নান্নু মিয়া, মুসলিম উদ্দিনের ছেলে মো. আলী কাইঞ্চা, জয়ান মন্ডলের ছেলে লিমন, মৃত হবিবর রহমানের ছেলে খোকন ও রব্বানী, জমির উদ্দিনের ছেলে আবুল হোসেন টুটুল, মৃত আবুল কাশেমের ছেলে বাজু, ও মৃত আব্দুল মিয়ার ছেলে মোহাম্মদ আলী।

মামলা দুটি আমলে নিয়ে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার সারিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদানের জন্য আদেশ দেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

খালেদা তারেক জাইমাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ১০ হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের

আপডেট সময় ০৯:৫০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪