ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা ইসলামপুর প্রেসক্লাবে ডেইলি বাংলাদেশ পোর্টালের সম্পাদক শাহিদকে সংবর্ধনা সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি রক্ষা করছে বিএনপি : সংসদ সদস্য শামীম তালুকদার প্রকৃতি রক্ষার বৈশ্বিক লক্ষ্য অর্জনের উপায় খুঁজতে আর্মেনিয়ায় জাতিসংঘ সম্মেলন শুরু ট্রাম্পের সমালোচনার মুখে উত্তেজনা প্রশমনে মার্কিন দূতদের সঙ্গে জেলেনস্কির আলোচনা জেলেনস্কির সমালোচনায় ট্রাম্প, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের পক্ষে সাফাই মাদারগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ভারতে ধসে পড়া ভবন থেকে ৮ জনের মৃতদেহ উদ্ধার

বাংলারচিঠিডটকম ডেস্ক:

ভারতে উদ্ধারকর্মীরা ৮ সেপ্টেম্বর রবিবার উত্তর প্রদেশের লখনউ নগরীর একটি তিনতলা ভবনের ধ্বংসস্তুপ থেকে আটজনের লাশ উদ্ধার করেছে। খবর এএফপি’র।

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই) কংক্রিটের স্তুপের ছবি সম্প্রচার করেছে এবং রাজ্যের উদ্ধারকারী দলগুলো ভারী খনন যন্ত্রের সাহায্যে মৃতদেহের সন্ধান করছে।

এ বাণিজ্যিক ভবন ৭ সেপ্টেম্বর শনিবার বিকেলে ধসে পড়ে। ভবনটি একাধিক ছোট কোম্পানি ব্যবহার করত।

কর্মকর্তাদের বরাত দিয়ে পিটিআই জানায়, সেখানে ধ্বংসস্তুপের ভিতর থেকে আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ধসের ঘটনায় ২৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সেখানে আর কেউ আটকে আছে কিনা তা স্পষ্ট করে বলা যাচ্ছে না।

খবরে বলা হয়, ভবনটি ধসের কারণ জানা যায়নি। তবে ভারতের জুন-সেপ্টেম্বর বর্ষা মৌসুম চলাকালে ভবন এবং নির্মাণ সংক্রান্ত দুর্ঘটনা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা

ভারতে ধসে পড়া ভবন থেকে ৮ জনের মৃতদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪