ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বজুড়ে ১০ বছরে সাড়ে ৪ হাজারেরও বেশি শিশু অভিবাসীর মৃত্যু : আইওএম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী : সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হচ্ছে হুসেইন মুহম্মদ এরশাদকে

হুসেইন মুহম্মদ এরশাদ

হুসেইন মুহম্মদ এরশাদ

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়া হচ্ছে সাবেক রাষ্ট্রপতি ও বিরোধী দলীয় নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে। ২০ জানুয়ারি দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে (এসকিউ ৪৪৯) তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

তার সঙ্গী হিসেবে সিঙ্গাপুর যাবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর অবসরপ্রাপ্ত খালেদ আখতার, এরশাদের ছোট ভাই হুসেইন মোর্শেদ এবং মোর্শেদ এর স্ত্রী রুখসানা খান মোর্শেদ। চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এবিষয় নিশ্চিত করা হয়েছে। এদিকে সিএমএইচ থেকে ১৯ জানুয়ারি বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসায় ফিরছেন এরশাদ। তারপর সবকিছু গুছিয়ে কাল রওনা হবেন মাউন্ট এলিজাবেথের উদ্দেশ্যে।

বিরোধী দলীয় নেতা, জাপা চেয়ারম্যান এরশাদের শারীরিক অবস্থা ভালো নয়। রক্তে হিমোগ্লোবিন সমস্যা, লিভারের দূর্বলতাসহ নানা সমস্যায় ভূগছেন তিনি। হাসপাতালেও আছেন দীর্ঘদিন। কিন্তু এখন দেশের বাইরে আরো উন্নত চিকিৎসা জরুরি। এরশাদের শরীরের অবস্থা এমন ছিল যে, বিমানে নেয়াটাও স্বাভাবিক ছিল না। তাই কিছুটা সময় নিয়ে স্বাস্থ্যের অবস্থা উন্নতি হওয়ার পরই নেয়ার সিদ্ধান্ত হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এখন তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। উঠা-বসায় কিছুটা কষ্ট হলেও হুইল চেয়ারে বসে চলাফেরা করতে পারছেন তিনি।

দলের একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খান জানান, বর্তমানে জাপা চেয়ারম্যানের শারীরিক অবস্থা বেশ ভালো। কথাবার্তা ও চলাফেরায় আগের চেয়ে ভালো অনুভব করছেন। তাই এখন তাকে দেশের বাইরে নেয়া সম্ভব।

এদিকে, কিছু দিন আগে আরো একবার উন্নত চিকিৎসা ও নিয়মিত মেডিকেল চেকআপের জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন এরশাদ। কিন্তু তাতেও শরীরের স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি। আর গেল নির্বাচনের পর থেকেই আছেন ঢাকা সিএমএইচয়ে।

অন্যদিকে পার্টির সূত্রগুলো জানায়, ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের প্রথম অধিবেশনে এরশাদের যোগদান প্রায় অনিশ্চিত।

সাবেক রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। শারীরিক অসুস্থতার কারণে নির্বাচনের আগে গত ১২ ডিসেম্বের সিঙ্গাপুর গিয়েছিলেন এরশাদ। দেশে ফেরেন ২৬ ডিসেম্বর।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে ১০ বছরে সাড়ে ৪ হাজারেরও বেশি শিশু অভিবাসীর মৃত্যু : আইওএম

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হচ্ছে হুসেইন মুহম্মদ এরশাদকে

আপডেট সময় ০৮:২৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯