ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে

পাপুয়া নিউগিনিতে ৬.২ মাত্রার ভূমিকম্প

বাংলারচিঠিডটকম ডেস্ক:

পাপুয়া নিউ গিনির উত্তর উপকূলে ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ কথা জানিয়েছে।

ইউএসজিএস’র একটি মানচিত্রে দেখা যায়, কম্পনটি ভেনিমো শহরের প্রায় ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) পূর্বে সমুদ্রের একটি এলাকায় কেন্দ্রীভূত ছিল। ভেনিমো সপ্তাহান্তে পোপ ফ্রান্সিসকে অভ্যর্থনার জন্য প্রস্তুতি নিচ্ছে।

প্রাদেশিক রাজধানী ওয়েওয়াকের একজন ফটোগ্রাফার ভূমিকম্পের পরপরই এএফপিকে বলেছেন, বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে না।

সিসমিক ‘রিং অফ ফায়ার’ এর উপরে অবস্থানের কারণে প্রায়ই পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্প আঘাত হানে, এর তীব্র টেকটোনিক কার্যকলাপের প্রভাব দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত।
পোপ ফ্রান্সিস তার ১২ দিনের সফরের প্রথম ধাপে এই সপ্তাহের শুরুতে ইন্দোনেশিয়া পৌঁছেছেন।

শুক্রবার তিন রাতের সফরের জন্য তিনি খৃস্টান সংখ্যাগরিষ্ঠ পাপুয়া নিউ গিনিতে যাচ্ছেন। ইন্দোনেশিয়ার সীমান্তের কাছে পাপুয়া নিউ গিনির একটি প্রত্যন্ত উপকূলীয় শহর ভেনিমোতে তিনি সংক্ষিপ্ত যাত্রা বিরতি দেবেন।

আপলোডকারীর তথ্য

দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার

পাপুয়া নিউগিনিতে ৬.২ মাত্রার ভূমিকম্প

আপডেট সময় ০৫:৩০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪