ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

জামালপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর জেলা বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১৯ জানুয়ারি সকালে শহরের মিয়াপাড়ায় একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক গোলাম রব্বানী, বিএনপি নেতা লিয়াকত আলী, আনিসুর রহমান বিপ্লব, খন্দকার আহসানুজ্জামান রুমেল, লোকমান আহাম্মেদ খান লোটন, মাইন উদ্দিন বাবুল, রুহুল আমিন মিলন, শাহ্ মো. আবদুল্লাহ আল মাসুদ, শ্রমিকদল নেতা শেখ আব্দুস সোবাহান, যুবদল নেতা তরিকুল হায়দার তুষার, ছাত্রদল নেতা সোহেল রানা খান ও মৎসজীবীদল নেতা আব্দুল হালিম প্রমুখ।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জীবন ও আদর্শ তুলে ধরে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডকে আরো বেগবান করার আহবান জানান। পরে জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

জামালপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

আপডেট সময় ০৬:৩৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯