ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

পাকিস্তানে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প

বাংলারচিঠিডটকম ডেস্ক:
পাকিস্তানের ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় ২৯ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টা ৫৬ মিনিটে দেশটির খাইবার পাখতুনখোয়ায় এ ভূমিকম্প অনুভূত হয়। কেঁপে ওঠে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও লাহোরও। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের ইশকাশিম শহর থেকে ২৮ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে, ভূপৃষ্ঠ থেকে ২১৫ কিলোমিটার গভীরে।

ডন নিউজ জানিয়েছে, মর্দান, মালাকান্দ, হাঙ্গু, বুনার, শাংলা, দির এবং চারসাদ্দাসহ খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন শহরে কম্পন অনুভূত হয়েছে।

এদিকে, ভূমিকম্পের পর খাইবার পাখতুনখোয়া প্রদেশের শাংলা জেলায় এক হাজারের বেশি উদ্ধারকর্মীকে উচ্চ সতর্কাতায় রাখা হয়েছে। তবে কন্ট্রোল রুম থেকে এখন পর্যন্ত কোনো জরুরি খবর আসেনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প

আপডেট সময় ০৯:৪০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪