ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার হাসপাতালে বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেয়া নোভিদ পেল জিপিএ-৫ ইসলামপুরে ৯ শিক্ষকের বিদ্যালয়ে ৩ পরীক্ষার্থীই অকৃতকার্য

ফেনীর বন্যা পরিস্থিতি: পানি কমতেছে পরশুরাম ও ছাগলনাইয়ায়, নতুন করে সদর উপজেলা প্লাবিত

বাংলারচিঠিডটকম ডেস্ক:

ফেনী জেলায় বন্যার পানি পরশুরাম, ছাগলনাইয়াতে ধীরে কমতে শুরু করলেও জেলা শহরের প্রায় সর্বত্র প্লাবিত হয়েছে। নতুন করে সদর উপজেলার ১২টি ইউনিয়ন ছাড়াও ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডেই বন্যায় নিমজ্জিত।তথ্যগুলো আজ ফেনী জেলা প্রশাসন সূত্র নিশ্চিত করেছে।

ত্রাণ ও পুনর্বাসন শাখা সূত্র জানায়, এখন পর্যন্ত জেলায় ৩ লাখ মানুষ বন্যা আক্রান্ত। এপর্যন্ত ২০ হাজার মানুষকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।

একই সূত্র জানায়, ইতোমধ্যে ১ হাজার ৬০০ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে খিচুড়ী ও শুকনা খাবারের ব্যবস্থা করা হয়েছে।

জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, সেনাবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস এবং ছাত্র-জনতার সমন্বয়ে উদ্ধার কাজ চলমান।

বন্যাদুর্গত এলাকায় স্বেচ্ছাসেবকদের উদ্ধার তৎপরতা উল্লেখযোগ্যহারে লক্ষ্য করা গেছে।চট্টগ্রামস্থ একজন স্বেচ্ছাসেবক সাজ্জাদ রাকিব জানান, ফেনীর স্বেচ্ছাসেবক সংগঠন ছাড়াও ফেনীর বাইরে থেকে আসা হিউম্যান এইডস, ড্রিমটাচ বাংলাদেশ, একজন বাংলাদেশ, ফেনী ক্লাব ঢাকা, বিদ্যানন্দ ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশনসহ বেশকিছু সংগঠন স্বউদ্যোগে স্পিডবোট নিয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে এবং শুকনো খাবার সরবরাহ করছে।

জেলা প্রশাসক জানান, এ পর্যন্ত সাড়ে ৫০০ টন চাল এবং ১০ লাখ টাকা সংশ্লিষ্ট মন্ত্রণালয় হতে বরাদ্দ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, জেলার অধিকাংশ এলাকায় মোবাইল নেটওয়ার্ক অচল রয়েছে, বিদ্যুৎ সংযোগ দুই-তৃতীয়াংশ বিচ্ছিন্ন রয়েছে।পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলে দেশে-বিদেশে অবস্থানরত স্বজনরা উদ্বেগ-উৎকন্ঠার আছেন।সবধরণের যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ায় স্থানীয় গণমাধ্যমর্কর্মীগণেরও সংবাদ সংগ্রহ ও সরবরাহ করতে বেগ পেতে হচ্ছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত

ফেনীর বন্যা পরিস্থিতি: পানি কমতেছে পরশুরাম ও ছাগলনাইয়ায়, নতুন করে সদর উপজেলা প্লাবিত

আপডেট সময় ০৫:২১:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪