ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে নজরুল বর্ষ উদযাপন শুরু ইসলামপুরে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা ইসলামপুরে দুই সার ডিলারকে জরিমানা বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জ সীমান্তে ১৩ বস্তা সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতি অর্ধ কোটি টাকার

দেওয়ানগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ

দেওয়ানগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

তারেক মাহমুদ
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম

৪ দফা দাবি নিয়ে ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে দেওয়ানগঞ্জ উপজেলা শাখা বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। ১৭ আগস্ট শনিবার বেলা ১১টার দিকে তারা এ কর্মসূচি পালন করে।

কর্মসূচির অংশ দেওয়ানগঞ্জ কামিল মাদরাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দেওয়ানগঞ্জ পৌরসভার বিভিন্ন সড়ক ঘুরে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সমাবেশে ছাত্র নেতারা বলেন, রেজিস্ট্যান্স উইক কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে, ভারত থেকে শেখ হাসিনা প্রতিবিপ্লব সংঘটিত করার চেষ্টা করছে। দেশে আবারও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। যেকোনো ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহত করে দিব। সেই সাথে তারা শেখ হাসিনা সরকারের আমলের সকল হত্যা গুমের বিচার দাবি করেন।

সমাবেশে ছাত্রনেতা সোহেল রানা বলেন, দেশে নতুন কোন ষড়যন্ত্র সংঘটিত করার চেষ্টা করলে প্রতিহত করব। সেই সাথে দেওয়ানগঞ্জ উপজেলায় সকল ক্ষেত্রে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করা হবে। আমরা সকল ক্ষেত্রে দুর্নীতির অবসান ঘটাতে চাই। সেই লক্ষ্যে প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ করে যাচ্ছি।

বিক্ষোভ মিছিলে ছাত্রনেতা সোহেল রানা, জয়নুল আবেদীন, নিশাত আহমেদ, আব্দুল মুয়িদ, সৌরভ হাসান, জুয়েল মাহমুদ, আশিকুর রহমানসহ বিভিন্ন স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

দেওয়ানগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ

আপডেট সময় ০৭:৫১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪