ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত এইচএসসি : দেওয়ানগঞ্জে ৩ পরীক্ষার্থী বহিষ্কৃত একটি সেলাইমেশিনের মাধ্যমে একজন নারী উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারেন : রাশেদুল ইসলাম রাশেদ মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী আহত, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার জামালপুরের মোক্তার বৃত্তান্ত রশিদপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

জামালপুরে উন্নয়ন সংঘের উদ্যোগে আদিবাসী দিবস পালিত

জামালপুর সদর উপজেলায় আদিবাসী দিবসে নৃত্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

‘আদিবাসীদের অস্তিত্ব সংরক্ষণ ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে অধিকতর সামিল করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে ৯ আগস্ট শুক্রবার বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়।

উন্নয়ন সংঘ-সিডস কর্মসূচির উদ্যোগে জামালপুর জেলার সদর উপজেলা, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার বিভিন্ন সংলাপ কেন্দ্র ভিত্তিক আদিবাসী দিবসটি যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।

কেন্দুয়া ইউনিয়নের সাতকুড়া গ্রাম এবং তিতপল্লা ইউনিয়নের লোহুড়া গ্রামে আলাদা আলাদাভাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাকজমকপূর্ণভাবে দিবসটি উদযাপন করা হয়।

আদিবাসী দিবসে দেওয়ানগঞ্জে নৃত্যানুষ্ঠান। ছবি: বাংলারচিঠিডটকম

অনুষ্ঠানে কিশোরী, কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ইউপি সদস্য অংশগ্রহণ করেন। আলোচনা সভা, শোভাযাত্রা ও পুরস্কার বিতরণ করা হয়।

কিশোরীদের পুরস্কার বিতরণ করেন ইউনিয়ন পরিষদের সদস্য বেদেনা বেগম, কমিটির সদস্য মায়ারানী এবং ননী মিয়া। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিডস কর্মসূচির উপজেলা সমন্বয়কারী হামিদুল ইসলাম ও কর্মসূচি কর্মকর্তা (শিক্ষা) সায়েদুল ইসলাম।

দেওয়ানগঞ্জ উপজেলায় সংলাপ কেন্দ্র ভিত্তিক আদিবাসী দিবস উদযাপন করা হয়।

হাতীভাঙ্গা ইউনিয়নের আচ্ছাকান্দি গ্রাম এবং চর আমখাওয়া ইউনিয়নের সবুজপাড়া গ্রামে আলাদা আলাদাভাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাকজমকপূর্ণভাবে দিবসটি উদযাপন করা হয়।

আনুষ্ঠানে কিশোরী, কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন। আলোচনা সভা, শোভাযাত্রা ও আদিবাসী গানের সাথে নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ী কিশোরীদের পুরস্কার প্রদান করা হয়।

আদিবাসী দিবসে ইসলামপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ছবি: বাংলারচিঠিডটকম

ইসলামপুর উপজেলার গাইবান্ধা ও পলবান্ধা ইউনিয়নে উন্নয়ন সংঘের আওতায় দুটি সংলাপ কেন্দ্রে (বলিদাপাড়া ও বাহাদুরপুর কিশোরী সংলাপ কেন্দ্রে) বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয়েছে। দিবসে শোভাযাত্রা, দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা, নৃত্য প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণ করেন ৬৩ নং নাপিতের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. ইয়াসমিন বেগম।

দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়েও আলোচনা করেন মোছা. ইয়াসমিন বেগম। উপজেলা সমন্বয়কারী মো. রবিউল এমরান, এফএফ রাব্বি আক্তারস সিডস কর্মসূচির সংলাপ কেন্দ্রের সহায়করা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

জামালপুরে উন্নয়ন সংঘের উদ্যোগে আদিবাসী দিবস পালিত

আপডেট সময় ১০:২৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪