ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সব জেলায় খাদ্যের মান পরীক্ষাগার স্থাপনে জাইকার সহযোগিতা প্রয়োজন : জনপ্রশাসন উপদেষ্টা চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে বাদ দেওয়ার দাবি ট্রাম্পের স্বাধীন গণমাধ্যমের অধিকার সুরক্ষায় মিশরের প্রতি ইইউর আহ্বান শব্দদূষণের নতুন ৪টি উৎস শনাক্ত পরিবেশ অধিদপ্তরের ব্যর্থ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিশ্ব হাত ধোয়া দিবসে দেওয়ানগঞ্জে জেসমিন প্রকল্পের আলোচনা সভা অনুষ্ঠিত দক্ষ নাবিক তৈরিতে কোনো কম্প্রোমাইজ নয় : নৌপরিবহন সচিব

দক্ষ নাবিক তৈরিতে কোনো কম্প্রোমাইজ নয় : নৌপরিবহন সচিব

জামালপুর : ঢাকার নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো: আতাউর রহমান এনডিসি-এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো: আতাউর রহমান এনডিসি বলেছেন, দক্ষ নাবিক তৈরিতে প্রশিক্ষণে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না। ক্যাডেট ও ক্রুদের কোয়ালিটি বা মান এমনভাবে তৈরি করতে হবে যাতে তারা আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (IMO) সকল নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করে বিশ্ব দরবারে সাড়া ফেলতে পারে।

২৯ অক্টোবর, বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের সরকারি ও বেসরকারি মেরিন একাডেমিগুলোতে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে নাবিক ভর্তির প্রক্রিয়া এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মেরিন একাডেমিগুলোতে ভর্তির জন্য আবেদন ও প্রক্রিয়াকরণসহ সর্বমোট চার্জ ১৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে উল্লেখ নৌপরিবহন সচিব বলেন, আমাদের সন্তানদের জন্য টেকনিক্যাল কাজের আরো বেশি সুযোগ তৈরি করে দিতে হবে। আর এর মূল চাবিকাঠি হলো আন্তর্জাতিক মানের কারিগরি শিক্ষা। যাদেরকে ভর্তি করা হবে, তাদেরকে অত্যন্ত কঠিন ও কঠোর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, এই সেক্টরকে আরো বেশি উন্নত করতে হবে। দক্ষ ও আন্তর্জাতিক মানের নাবিক তৈরি করা আমাদের দায়িত্ব, যারা ভবিষ্যতে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে আমাদের দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে। এজন্য প্রতিটি একাডেমিকে কঠোরভাবে শিক্ষার গুণগত মান বজায় রাখাতে হবে।

সভায় উপস্থিত একাডেমি প্রধানগণ বাংলাদেশের মেরিন সেক্টরকে বিশ্বমানে উন্নীত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সূত্র : পিআইডি

জনপ্রিয় সংবাদ

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর

দক্ষ নাবিক তৈরিতে কোনো কম্প্রোমাইজ নয় : নৌপরিবহন সচিব

আপডেট সময় ০৭:৫২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬