ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

নকলায় পিকআপ ভ্যানচাপায় নারী নিহত, শিশুসহ বৃদ্ধ আহত: চালক আটক

নিহতের শোকার্ত স্বজন ও প্রতিবেশীরা। ছবি: বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু
নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় শাপলা (২৫) নামের দুই সন্তানের জননীর মৃত্যু হয়েছে। শাপলা উপজেলার গনপদ্দি ইউনিয়নের পূর্ব চিথলিয়া এলাকায় আলম মিয়ার স্ত্রী। এ ঘটনায় তার ৩ বছরের শিশু সন্তান তাওহীদসহ সমেজ মিয়া (৬৫) নামের এক বৃদ্ধও আহত হয়েছে।

১ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গনপদ্দি ইউনিয়নের পূর্ব চিথলিয়া এলাকার চিথলিয়া বাজারের আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক পিকআপ ভ্যানসহ চালক জুবায়ের মুন্সিকে (২৭) আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানান, শাপলা তার শিশু সন্তান তাওহীদকে নিয়ে চিথলিয়া বাজারের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় শেরপুর থেকে ছেড়ে আসা নকলাগামী পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে শাপলা ও শিশু সন্তান তাওহীদকে চাপা দেয়। এরপরে কিছু দূরে রাস্তার পাশে থাকা বৃদ্ধ সমেজ মিয়াকেও চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই শাপলা মারা যান। স্থানীয়রা আহত অবস্থায় শিশু তাওহীদ ও সমেজ মিয়াকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া জানান, নকলার চিথলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় শাপলা নামের দুই সন্তানের জননী মারা গেছেন। তার শিশুপুত্রসহ আরেক বৃদ্ধ আহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক পিকআপ ভ্যানসহ চালককে আটক করা হয়েছে। উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি স্বাপেক্ষে নিহতের মরদেহ বিনাময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

নকলায় পিকআপ ভ্যানচাপায় নারী নিহত, শিশুসহ বৃদ্ধ আহত: চালক আটক

আপডেট সময় ০৬:১৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪