ঢাকা ০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে নজরুল বর্ষ উদযাপন শুরু ইসলামপুরে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা ইসলামপুরে দুই সার ডিলারকে জরিমানা বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জ সীমান্তে ১৩ বস্তা সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতি অর্ধ কোটি টাকার

দেওয়ানগঞ্জে সঞ্চয়ের চেক-সনদ পেলেন হতদরিদ্র নারীরা

সুবিধাভোগীদের মাঝে চেক ও সনদ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের আওতায় বাস্তবায়িত নারী কর্মীদের জমাকৃত সঞ্চয় ফেরতের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। ১ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে চেক ও সনদ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নী আক্তার। উপজেলা প্রকৌশলী তোফায়েল আহাম্মেদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৫ মে থেকে শুরু করে ২০২৪ নালের ৪ মে পর্যন্ত প্রকল্পের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক এবং তাদের কাজের গুণগতমান ভালো হওয়ায় তাদের মধ্যে সনদও বিতরণ করা হয় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি (আরইআরএমপি-৩) এর ৮০ জন সুবিধাভোগী নারী কর্মীদের মাঝে তাদের সঞ্চয়কৃত অর্থের জন প্রতি ১ লাখ ১৯ হাজার টাকা করে প্রায় ১ কোটি টাকার চেক ও সনদ বিতরণ করা হয়।

এ সময় উপজেলা প্রকৌশলী তোফায়েল আহাম্মেদ দুঃস্থ নারীদের উদ্দেশ্যে বলেন, তিল-তিল করে জমানো এই সঞ্চয় অপচয় করলে হবে না, এই সঞ্চয় আপনাদের ভবিষ্যৎ। হাঁস-মুরগি ও গরু-ছাগল পালনের পাশাপাশি ব্যাংকে জমা রেখে প্রয়োজনের সময় উত্তোলন করে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

দেওয়ানগঞ্জে সঞ্চয়ের চেক-সনদ পেলেন হতদরিদ্র নারীরা

আপডেট সময় ০৫:৫৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪