ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

নকলায় জাতীয় মৎস্য সপ্তাহে আলোচনা সভা, মৎস্য পুরস্কার বিতরণ

জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠানে অতিথিবৃন্দ।ছবি: বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু
নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম

‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী আনুষ্ঠান, আলোচনা সভা ও মৎস্য পুরস্কার বিতরণ করা হয়েছে। ৩১ জুলাই বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান আবু হামযা কনক প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. অনিক রহমান।

এসময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্ধ, সাংবাদিকসহ মৎস্যজীবী ও চাষীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

নকলায় জাতীয় মৎস্য সপ্তাহে আলোচনা সভা, মৎস্য পুরস্কার বিতরণ

আপডেট সময় ০৫:৩৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪