ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশা চালকসহ নিহত ২

বাংলারচিঠিডটকম ডেস্ক:

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। ৩১ জুলাই বুধবার সকাল ৭টায় ময়মনসিংহ-শেরপুর সড়কের কাকনি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার টেঙ্গুরিকান্দা বড়বাড়ি গ্রামের বাসিন্দা মৃত আব্বাস আলীর ছেলে অটোরিকশা চালক হারুন অর রশিদ (৪০) ও নলচাপড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে সোহেল মিয়া (২৮)।এ ঘটনায় ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।

তারাকান্দা থানার উপ-পরিদর্শক সজিব কুমার দাস জানান, জামালপুর জেলার বকশীগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী জননী পরিবহণের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি দোকানে ঢুকে পড়ে। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

আপলোডকারীর তথ্য

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশা চালকসহ নিহত ২

আপডেট সময় ০৫:১৫:১৯ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪