ঢাকা ০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে নজরুল বর্ষ উদযাপন শুরু ইসলামপুরে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা ইসলামপুরে দুই সার ডিলারকে জরিমানা বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জ সীমান্তে ১৩ বস্তা সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতি অর্ধ কোটি টাকার

সূর্য-রিঙ্কু-সুন্দরের দারুণ বোলিংয়ে শ্রীলংকার বিপক্ষে অবিশ্বাস্য জয় ভারতের

বাংলারচিঠিডটকম ডেস্ক:

টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মত বোলিং করে ভারতকে অবিশ্বাস্য জয়ের স্বাদ দিলেন দুই স্পিনার অধিনায়ক সূর্যকুমার যাদব ও রিঙ্কু সিং। ভারতের ছুঁড়ে দেওয়া ১৩৮ রানের টার্গেটে শেষ দুই ওভারে ৬ উইকেট হাতে নিয়ে ৯ রান দরকার পড়ে শ্রীলংকার। ১৯তম ওভারে রিঙ্কু ৩ রানে ও শেষ ওভারে ৫ রানে সূর্য ২ উইকেট শিকারে নিশ্চিত হার থেকে রক্ষা পেয়ে ম্যাচটি সুপার ওভারে নেয় ভারত। ওয়াশিংটন সুন্দরের করা সুপার ওভারে মাত্র ২ রান তুলে শ্রীলংকা। ৩ রানের টার্গেট মাত্র ১ বল খেলেই টপকে তিন ম্যাচের সিরিজে স্বাগতিক শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

৩০ জুলাই মঙ্গলবার রাতে পাল্লেকেলেতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নবম ওভারের মধ্যে ৪৮ রানেই ৫ উইকেট হারায় ভারত। যশ্বসী জয়সওয়াল ১০, সঞ্জু স্যামসন ০, রিঙ্কু সিং ১, সূর্য ৮ ও শিবম দুবে ১৩ রানে আউট হন।

ষষ্ঠ উইকেটে ৪০ বলে ৫৪ রান যোগ করে ভারতকে লড়াইয়ে ফেরান ওপেনার শুভমান গিল ও রিয়ান পরাগ। ৩টি চারে গিল ৩৭ বলে ৩৯ এবং ১টি চার ও ৩টি ছক্কায় পরাগ ১৮ বলে ২৬ রানে আউট হন। ১৬তম ওভারে তাদের বিদায়ের পর শেষদিকে ওয়াশিংটন সুন্দরের ২টি চার ও ১টি ছক্কায় ১৮ বলে সাজানো ২৫ রানের সুবাদে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রানের সংগ্রহ পায় ভারত। শ্রীলংকার মাহেশ থিকশানা ৩টি ও হাসারাঙ্গা ডি সিরভা ২টি উইকেট নেন।

১৩৮ রানের লক্ষ্যে টপ অর্ডারের দৃঢ়তায় ১৫ ওভারে ১ উইকেটে ১০৮ রান তুলে ম্যাচের লাগাম নিয়ে নেয় শ্রীলংকা। অর্থাৎ ম্যাচ জিততে ৯ উইকেট হাতে নিয়ে শেষ ৩০ বলে ৩০ রান দরকার পড়ে তাদের। কিন্তু আগের দুই ম্যাচের মত শেষ ৫ ওভারে বাজে ব্যাটিং পারফরমেন্সের খেসারত দিতে হয় শ্রীলংকাকে।

ভারতীয় স্পিনার রবি বিষ্ণোইর করা ১৬তম ওভারে ৭ রানে ১ উইকেট এবং সুন্দরের ১৭তম ওভারে ২ রানে ২ উইকেট পতনে চাপে পড়ে শ্রীলংকা। ১৮তম ওভারে ১২ রান তুলে জয়ে পথে ফিরে শ্রীলংকা। শেষ ২ ওভারে ৯ রানের দরকার পড়ে তাদের। কিন্তু শেষ দুই ওভারে রিঙ্কু ও সূর্যের ঘূর্নি সামলাতে না পেরে ৪ উইকেট হারিয়ে মাত্র ৮ রান নেয় শ্রীলংকা। এতে ম্যাচটি সুপার ওভারে গড়ায়।

সুপার ওভারে প্রথমে ব্যাট করে ৪ ২ উইকেট হারিয়ে মাত্র ২ রান তুলে শ্রীলংকা। ২ উইকেটই নেন সুন্দর। জবাবে প্রথম বলে চার মেরে ভারতের জয় নিশ্চিত করেন সূর্য। ম্যাচে ৪ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হন সুন্দর। ৯২ রান ও ২ উইকেট নিয়ে সিরিজ সেরা হন সূর্য।

আগামী ২ আগস্ট থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ভারত ও শ্রীলংকা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

সূর্য-রিঙ্কু-সুন্দরের দারুণ বোলিংয়ে শ্রীলংকার বিপক্ষে অবিশ্বাস্য জয় ভারতের

আপডেট সময় ০৫:০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪