
মুত্তাছিম বিল্লাহ
নিজস্ব প্রতিবেদক, মেলান্দহ, বাংলারচিঠিডটকম
জামালপুরের মেলান্দহে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হকের উচ্চ শিক্ষা গ্রহণের জন্য বদলি জনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীরের যোগদান উপলক্ষে বরণ করা হয়েছে। এ উপলক্ষে ১৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীর হোসেন, বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. দিদারুল পাশা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী মো. কামরুজ্জামান।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীর বলেন, আমার একার পক্ষে উপজেলার উন্নয়ন করা সম্ভব নয়। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সম্পাদক মো. জিন্নাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ, ভাইস চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান জেনিন তাসনীন জোনাকী, দুরমুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরী, আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকা ও মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম।
অনুষ্ঠানে বিদায়ী ইউএনও মাহবুবা হককে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয় এবং ইউএনও এস এম আলমগীরকেও ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয়।
এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলার চিঠি ডেস্ক : 










