ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে নজরুল বর্ষ উদযাপন শুরু ইসলামপুরে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা ইসলামপুরে দুই সার ডিলারকে জরিমানা বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জ সীমান্তে ১৩ বস্তা সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতি অর্ধ কোটি টাকার

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ, সংঘর্ষ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জামালপুর শহরের গেটপাড় রেলওয়ে লেভেল ক্রসিং অবরোধ করে শিক্ষার্থীরা। ছবি : মোস্তফা মনজু

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে সরকারি চাকরিতে কোটা সংস্কার করে আইন প্রণয়ণের এক দফা দাবি বাস্তবায়ন ও দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে ১৭ জুলাই বুধবার জামালপুরেও সড়ক ও রেলপথ অবরোধ, ট্রেনে হামলা, ছাত্রলীগের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।

১৭ জুলাই বেলা পৌনে দুইটার দিকে কোটা সংস্কার আন্দোলনরত জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা জামালপুর শহরের গেটপাড়ে রেলওয়ে লেভেল ক্রসিং অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। বেলা সোয়া ৩টা পর্যন্ত সেখানে তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় তারা রেললাইনে আগুন ধরিয়ে এবং ব্যানার নিয়ে জামালপুর-দেওয়ানগঞ্জ ও জামালপুর-সরিষাবাড়ী রেলপথ অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন।

এর আগে সকাল ১০টায় তারা মির্জা আজম চত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের শেখেরভিটা রেলওয়ে লেভেল ক্রসিংয়ে গিয়ে অবস্থান নিয়ে রেলপথ অবরোধ করেন। সেখানে আন্দোলনকারীদের পাথরঢিলের আঘাতে ট্রেন চালকসহ বেশ কয়েকজন আহত হন। এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে মিছিল নিয়ে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে যান। সেখানে ছাত্রলীগের হামলায় অনন্তত ১২ জন গুরুতর আহত হন। পরে সাধারণ শিক্ষার্থীরা সংগঠিত হয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া করে। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা ভয়ে কলেজের প্রশাসনিক ভবনের দোতলায় গিয়ে আশ্রয় নেন এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে অন্তত ১০টি মোটরসাইকেল ভাঙচুর করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ, সংঘর্ষ

আপডেট সময় ০৯:১০:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪