ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে নজরুল বর্ষ উদযাপন শুরু ইসলামপুরে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা ইসলামপুরে দুই সার ডিলারকে জরিমানা বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জ সীমান্তে ১৩ বস্তা সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতি অর্ধ কোটি টাকার

সরিষাবাড়ীতে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল

সরিষাবাড়ীতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। ছবি: বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

বিভিন্ন সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ জুলাই বুধবার বিকালে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে মাহমুদা সালাম মহিলা কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। এসময় সাধারণ শিক্ষার্থীরা কোটাবিরোধী বিভিন্ন শ্লোগান দেন।

এসময় প্রতিবাদ সভায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।

এদিকে কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে ছয়জন মারা যাওয়ার ঘটনায় জামালপুরের সরিষাবাড়ীতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পৌর এলাকার রিয়াজ উদ্দিন স্কুল মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশ নেয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

সরিষাবাড়ীতে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৬:২৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪