ঢাকা ০২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদাস করে বাবার স্মৃতি জামালপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু চায় মাদারগঞ্জবাসী মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

নকলায় মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী স্লোগানের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন

নকলায় মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী স্লোগানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু
নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী স্লোগানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার আবুল মুনসুর আহমেদের সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ ও মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম সোহেল প্রমুখ।

বক্তরা বলেন, সম্প্রতি কোটাবিরোধী আন্দোলনের নামে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়া হচ্ছে, কটূক্তি করা হচ্ছে। এই দেশের স্বাধীনতা এনে দিয়েছেন যে বীর মুক্তিযোদ্ধারা তাদেরকে নিয়েই কটূক্তি করা হচ্ছে। মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়া হচ্ছে। এটা মেনে নেয়া হবে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তাদের বিরুদ্ধে যাতে কঠোর পদক্ষেপ নেয়া হয় সেই দাবি জানাচ্ছি।

এসময় উপজেলা আওয়ামী লীগ, সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা, স্থানীয় সাংবাদিকরাসহ শ্রেণি ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উদাস করে বাবার স্মৃতি

নকলায় মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী স্লোগানের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন

আপডেট সময় ০৮:১৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪