ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল কড়ি কাইট্টা উদ্ধারকারী সেই স্কুলছাত্রী রিশাকে পুরস্কৃত করলেন শেরপুর জেলা প্রশাসক কানাডার সঙ্গে ‘শিগগিরই’ বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে : ট্রাম্প আল আকাবা সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারে গ্রাহকদের ৫ দফা দাবিতে মানববন্ধন যমুনা সার কারখানার ইউরিয়া সার উৎপাদন ২৫ অক্টোবর থেকে বন্ধ হয়ে গেছে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম এলার্মিং! জামালপুর জেনারেল হাসপাতাল সেবা কার্যক্রম নিয়ে একটি পর্যালোচনা বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের

নকলায় মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী স্লোগানের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন

নকলায় মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী স্লোগানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু
নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী স্লোগানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার আবুল মুনসুর আহমেদের সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ ও মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম সোহেল প্রমুখ।

বক্তরা বলেন, সম্প্রতি কোটাবিরোধী আন্দোলনের নামে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়া হচ্ছে, কটূক্তি করা হচ্ছে। এই দেশের স্বাধীনতা এনে দিয়েছেন যে বীর মুক্তিযোদ্ধারা তাদেরকে নিয়েই কটূক্তি করা হচ্ছে। মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়া হচ্ছে। এটা মেনে নেয়া হবে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তাদের বিরুদ্ধে যাতে কঠোর পদক্ষেপ নেয়া হয় সেই দাবি জানাচ্ছি।

এসময় উপজেলা আওয়ামী লীগ, সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা, স্থানীয় সাংবাদিকরাসহ শ্রেণি ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত

নকলায় মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী স্লোগানের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন

আপডেট সময় ০৮:১৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪