ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে নজরুল বর্ষ উদযাপন শুরু ইসলামপুরে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা ইসলামপুরে দুই সার ডিলারকে জরিমানা বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জ সীমান্তে ১৩ বস্তা সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতি অর্ধ কোটি টাকার

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলে প্রবল বর্ষণে ৬ জনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক:

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলে রেকর্ড পরিমাণ বর্ষণে ছয়জনের মৃত্যু ঘটেছে। এদিকে দেশটিতে গ্রীষ্মকালীন চরম আবহাওয়া বিরাজ করছে। ১১ জুলাই বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

কাউন্টি কর্মকর্তাদের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মেগাসিটি চংকিং এর কাছের দিয়ানজিয়াং কাউন্টিতে প্রবল বর্ষণ হয়।

কাউন্টি বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি জানায়, বৃহস্পতিবার দুপুর ১:৫০টা পর্যন্ত ভূমিধসের ঘটনায় চারজন এবং পানিতে ডুবে আরও দুজন মারা গেছে।

সিনহুয়া জানায়, সেখানে এমন প্রাকৃতিক দুর্যোগে প্রায় ৭,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৭০ জনকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

তারা আরো জানায়, দিয়ানজিয়াংয়ের বিভিন্ন এলাকায় ২৫৪.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি ছিল এক দিনের সর্বোচ্চ বৃষ্টিপাত।

এদিকে চীনে গ্রীষ্মকালীন চরম আবহাওয়া বিরাজ করছে। দেশটির পূর্ব এবং দক্ষিণাঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি উত্তরের বেশিরভাগ অংশে তীব্র তাপমাত্রা অব্যাহত রয়েছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলে প্রবল বর্ষণে ৬ জনের মৃত্যু

আপডেট সময় ০৪:৫৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪