ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে নজরুল বর্ষ উদযাপন শুরু ইসলামপুরে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা ইসলামপুরে দুই সার ডিলারকে জরিমানা বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জ সীমান্তে ১৩ বস্তা সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতি অর্ধ কোটি টাকার

সরিষাবাড়ীতে নবান্ন উৎসব মেলার উদ্বোধন

ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য আবদুর রশিদ। ছবি: বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

গ্রাম বাংলার ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় শুরু হয়েছে নবান্ন উৎসব মেলা। সরিষাবাড়ী প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন কেন্দ্রের উন্নয়নকল্পে এ মেলার আয়োজন করা হয়।

৬ জুলাই শনিবার সন্ধ্যায় পৌর এলাকার আলহাজ্ব জুটমিল বালুর মাঠে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আবদুর রশিদ।

মেলা কমিটির সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম, সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন, ভাইস চেয়ারম্যান আলামিন হোসাইন শিবলু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা শিখা, উপজেলা বি আর ডি বি চেয়ারম্যান শফিকুল ইসলাম খোকন প্রমুখ।

মেলায় ড্রাগন ট্রেন রাইড।ছবি: বাংলারচিঠিডটকম

মেলায় ছোট-বড় মিলিয়ে ৬৩টি স্টল বসানো হয়েছে। এসব স্টলে গ্রামীণ বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে রাখা হয়েছে। এ ছাড়াও মেলায় বিনোদনের জন্য রাখা হয়েছে নাগরদোলা, সার্কাস, সাম্পান নৌকা, সুপার চেয়ার, ড্রাগন ট্রেন, মেডি ঘোড়া, ডরিমন ট্রেন, ওয়াটার রোলারসহ আরও অনেক বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। ব্যবস্থা রাখা হয়েছে দেশীয় সংস্কৃতির।

মেলা দেখতে আসা দর্শনার্থীরা বলেন, দীর্ঘদিন পরে হলেও এ আয়োজনে খুশি তারা। পরিবার পরিজন নিয়ে বিনোদনের একটু জায়গা হয়েছে।

মেলার ব্যবস্থাপনা দ্বায়িত্বরত মাহমুদুল হাসান কোরাইশি বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরার জন্য এ মেলার আয়োজন করা হয়েছে। বিচ্ছিন্ন ঘটনা এড়াতে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা।

সংসদ সদস্য আবদুর রশিদ বলেন, উপজেলাবাসীকে বিনোদন দেওয়ার জন্য এ আয়োজন। মেলায় জুয়াসহ বিভিন্ন অনৈতিক কার্যক্রম বন্ধ। মানুষকে বিনোদন ও গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে সেতু বন্ধন গড়ে তুলতেই এ মেলার আয়োজন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

সরিষাবাড়ীতে নবান্ন উৎসব মেলার উদ্বোধন

আপডেট সময় ০১:৩৪:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪