
বিল্লাল হোসেন মন্ডল
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ করা প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
৬ জুলাই শনিবার সকাল থেকে পৃথক পৃথকভাবে উপজেলার চিকাজানি, চুকাইবাড়ী, পৌরসভা, দেওয়ানগঞ্জ সদর, বাহাদুরাবাদসহ পাঁচটি ইউনিয়নের ২ হাজার ৫০০ বন্যার্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিড়া, চিনি ও লবণ বিতরন করা হয়।
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন জামালপুর-১ (দেওয়ানগঞ্জ -বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স, সহকারী কমিশনার (ভূমি) আশরাফ আলাী, পৌর মেয়র শেখ মোহাম্মদ নূর নবী অপু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোলায়মান হোসেন, ভাইস চেয়ারম্যান আরিফ খাঁন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম আক্কাছ, ছাইদ্দুজ্জামান, সেলিম খাঁন, শাহাজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলার চিঠি ডেস্ক : 


















