ঢাকা ০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

মার্চের প্রথম সপ্তাহ থেকে উপজেলা নির্বাচন : ইসি সচিব

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, বিভাগওয়ারী আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে উপজেলায় ভোট গ্রহণ করা হবে। এ নির্বাচনে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিস্তারিত তফসিল ঘোষণা করা হবে এবং উপজেলা সদরগুলোতে ইভিএমে ভোট গ্রহণ করা হবে।

১৪ জানুয়ারি নির্বাচন কমিশন ভবনে ৪২তম কমিশন সভা শেষে প্রেস ব্রিফিংয়ে ইসি সচিব এ কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মাহবুব তালুকদার ছাড়া অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন। তিনি চিকিৎসার জন্য ভারত সফরে রয়েছেন।

এ সময় সচিব বলেন, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে বিভাগ অনুযায়ী ভোটগ্রহণ করা হবে। যেহেতু এসএসসি এবং এইচএসসি পরীক্ষা, সামনে পবিত্র রমজান এই তিনটি বিষয় মাথায় রেখে প্রশাসনিক বিভাগ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানে আমরা সকল তথ্য উপাত্ত সংগ্রহ করছি। আশা করছি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিস্তারিত তফসিল ঘোষণা করতে পারবো। উপজেলাগুলোর মধ্যে সদর উপজেলাগুলোয় ইভিএম ব্যবহারের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। সদর উপজেলার পুরোটাই ইভিএমে ভোটগ্রহণ করা হবে।

ইসি সচিব বলেন, উপজেলা নির্বাচন বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আমরা আশা করছি, আট বিভাগে চার ধাপে আর যেগুলো পরবর্তীতে মেয়াদপূর্ণ করবে, সেগুলো একসঙ্গে করবো। তিনি বলেন, এই নির্বাচনে উপজেলা সদরগুলোতে ইভিএমে ভোট হবে।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মার্চের প্রথম সপ্তাহ থেকে উপজেলা নির্বাচন : ইসি সচিব

আপডেট সময় ০৮:৩১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জানুয়ারী ২০১৯