
বিল্লাল হোসেন মন্ডল
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলায় এক হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে উফশী রোপা আমন ধানবীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৬ জুলাই শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে চাষীদের মাঝে এসব বিতরণ করে।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে প্রণোদনার ধানবীজ ও সার বিতরণ করেন জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শেখ মোহাম্মদ নূর নবী অপু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোলায়মান হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন আরিফ খান রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান আকন্দ, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক মামুনুর রশীদ মামুন প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর আজাদ এ প্রতিবেদককে বলেন, ২০২৩-২০২৪ অর্থবছরে খরিপ ২/২৪-২৫ মৌসুমে রোপা আমন উফশী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় উপকারভোগী এক হাজার ১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন উফশী ধানবীজ ও সার বিতরণ করা হয়। প্রতিজন কৃষককে প্রতি বিঘা মাটিতে চাষের জন্য ৫ কেজি করে রোপা আমন উফশী ধানবীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়।
বাংলার চিঠি ডেস্ক : 









