ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

নকলায় প্রতিবেশীর বাঁশের বেড়ায় অবরুদ্ধ এক পরিবার

রাস্তায় বাঁশ দিয়ে বেড়া দেওয়ায় চলাচলে দুর্ভোগের শিকার হচ্ছেন আব্দুল মিয়া ও তার পরিবার। ছবি: বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু
নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলায় পূর্বশত্রুতার জের ধরে এক পরিবারের বাড়ির প্রবেশ পথে বাঁশের বেড়া দিয়ে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বাছুরআগলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘট্নায় ২৩ জুন রবিবার থেকে ভুক্তভোগী ভ্যানচালক আব্দুল মিয়াসহ তার পরিবারের দিন কাটছে অবরুদ্ধ অবস্থায়।

খোঁজ নিয়ে জানা গেছে, বাছুরআলগা গ্রামের মৃত জিন্নাত আলীর ছেলে মো. নবেল আলম ও তার পক্ষদের সাথে দীর্ঘদিন যাবত শত্রুতা ও পাল্টাপাল্টি মামলা-মোকদ্দমা চলে আসছে। গত কয়েকদিন আগে নবেল আলমকে গ্রেপ্তারি পরোয়ানামূলে পুলিশ ধরে জেলা কারাগারে পাঠায়। ২৩ জুন রবিবার নবেল আদালত থেকে জামিনে এসে আব্দুল মিয়ার বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়।

২৪ জুন সোমবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে, আব্দুল মিয়ার বাড়ির বের হওয়ার রাস্তায় বাঁশ দিয়ে বেড়া দেওয়ায় তারা বাড়ি থেকে বের হতে পারছেন না। এতে চলাচলে দুর্ভোগের শিকার হচ্ছেন তারা। চলাফেরায় বিপাকে পড়েছেন বয়োজ্যেষ্ঠরাও। পাশের একটি বাঁশঝাড়ের সরু পথ দিয়ে কোনোমতে বাড়ি থেকে বের হচ্ছেন তারা। তবে তাদের বাড়িতে থাকা ভ্যানগাড়ি বের করতে পারছেন না আব্দুল মিয়া। দ্রুত বাঁশের বেড়া অপসারণ করে চলাচলের পথ স্বাভাবিক করে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অবরুদ্ধ পরিবারের সদস্যরা।

অবরুদ্ধ পরিবারের সদস্য আব্দুল মিয়া বলেন, আমরা বেশ কয়েক বছর ধরে এ পথটি চলাচলের জন্য ব্যবহার করে আসছি। রবিবার প্রতিবেশী নবেল আলম ও তার পক্ষরা আমাদের বাড়ির প্রবেশ পথে বাঁশের বেড়া দিয়ে আটকিয়ে দিয়েছে। এতে আমাদের বাড়িতে আসা-যাওয়ার একমাত্র পথ বন্ধ হয়ে গেছে। আমাদের বাড়ি থেকে বের হতে পথের ব্যবস্থা করে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

স্থানীয় আমজাদ হোসেন নামে একজন বলেন, নবেল আলমসহ তাদের পরিবারের সদস্যরা সবসময় আমাদের মারধরসহ মেরে ফেলার হুমকি দেয়। এর আগেও তারা আমাদের বাড়িঘর কুপিয়েছে, আমাদের মারধর করেছে। আমরা এর বিচার চাই।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রতিবেশী নবেল আলম বলেন, ওখানে কোনো পথ ছিল না। আমরা আমাদের জায়গায় বেড়া দিয়েছি। আব্দুল মিয়ারা আমাদের বিরুদ্ধে কয়েকটি মামলা করেছে। আমরা আব্দুল মিয়া ও তার পক্ষের কাউকে কোন মারধর করি নি। তবে আমাদের উপর আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত এই বেড়া খোলা যাবে না।

এ বিষয়ে চন্দ্রকোনা ইউনিয়নের চেয়ারম্যান মো. কামরুজ্জামান গেন্দু বলেন, একটি পরিবারের চলাচলের পথ বন্ধের বিষয়টি আমি শুনেছি। তবে যারা পথ বন্ধ করে দিয়েছে, তাদের ওই জমি। তারপরও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করব।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া বলেন, আমি এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। তবে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি এবং ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

নকলায় প্রতিবেশীর বাঁশের বেড়ায় অবরুদ্ধ এক পরিবার

আপডেট সময় ০৮:০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪