ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

নকলায় যাত্রীবাহী বাস চাপায় ৪ সন্তানের জননী নিহত

শফিউল আলম লাভলু
নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ঠ হয়ে আসমা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। ১৮ জুন মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার গনপদ্দী বাজারে ঢাকা-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসমা বেগম উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী খন্দকারপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেন বাবুর স্ত্রী ও চার সন্তানের জননী।

পারিবারিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, আসমা বেগম ১৮ জুন মঙ্গলবার সন্ধ্যায় জরুরি কাজে শেরপুর জেলা শহরে তার ননদের বাসায় যান। কাজ শেষ করে ঘণ্টা খানেক পরে তিনি তার স্বামীর গ্রামের বাড়ির উদ্দেশ্যে সিএনজি যোগে নকলা উপজেলার গনপদ্দি কৈয়ার বাজারে নামেন। রাত অনুমান পৌনে ১০টার দিকে আসমা বেগম গনপদ্দী বাজারে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী সোনার মদিনা নামের যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে ধাক্কা দেয় এবং চাকায় পিষ্ঠ করে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাশেম এ প্রতিবেদককে জানান, ঘাতক বাসটির চালক বাসসহ কৌশলে পালিয়ে গেছে। এবিষয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে। চালক ও ঘাতক বাসটির পরিচয় শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

নকলায় যাত্রীবাহী বাস চাপায় ৪ সন্তানের জননী নিহত

আপডেট সময় ০৬:৪৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪