ঢাকা ০৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদাস করে বাবার স্মৃতি জামালপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু চায় মাদারগঞ্জবাসী মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

নকলায় কুকুর মারার পাতানো ফাঁদে বিদ্যুৎপিষ্ট হয়ে কৃষকের মৃত্যু, আহত ১

শফিউল আলম লাভলু
নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় কুকুর মারার জন্য নিজের পাতানো ফাঁদে বিদ্যুৎপিষ্ট হয়ে সুরুজ্জামান (৫৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এঘটনায় জয়নাল আবেদিন নামের অপর একজনের আহতের ঘটনা ঘটেছে। ১৫ জুন শনিবার বিকেলে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের নামাকৈয়াকুড়ি মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত সুরুজ্জামান একই এলাকার মৃত চান মিয়ার ছেলে ও আহত জয়নাল আবেদিন কদ্দুস আলীর ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত কয়েক দিন যাবৎ স্থানীয় কিছু কুকুর এলাকার মাঠে গবাদি পশুদের কামড়ানোসহ লোকজনকে বিরক্ত করা শুরু করে। তাই কুকুর মারার জন্য বিদ্যুতের তার দিয়ে ফাঁদ পাততে গিয়ে সুরুজ্জামান বিদুত্যায়িত হয় এবং তাকে উদ্ধার করতে গেলে জয়নাল আবেদিনও বিদ্যুতায়িত হয়। পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে নকলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুরুজ্জামানকে মৃত ঘোষণা করেন এবং আহত জয়নাল আবেদিনকে হাসপাতালে ভর্তি করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া বলেন, পাগলা কুকুরে এলাকাবাসীসহ গবাদি পশুদের বিরক্ত করা শুরু করলে বিদ্যুতের তার দিয়ে কুকুর মারার ফাঁদ পাততে গিয়ে সুরুজ্জামান আহত হয়। পরে তাকে উদ্ধার করে গিয়ে জয়নাল আবেদিনও আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাদের নকলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুরুজ্জামানকে মৃত বলে ঘোষণা করেন। এ সংক্রান্ত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উদাস করে বাবার স্মৃতি

নকলায় কুকুর মারার পাতানো ফাঁদে বিদ্যুৎপিষ্ট হয়ে কৃষকের মৃত্যু, আহত ১

আপডেট সময় ০১:২২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪