ঢাকা ০৫:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

জামালপুরে বিআরটিএ’র রোড শো

ফৌজদারি মোড়ে বিআরটিএ’র রোড শো। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্যে জামালপুরে সড়ক দুর্ঘটনা রোধকল্পে সচেতনতামূলক রোড শো করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ। ১৩ জুন বৃহস্পতিবার সকালে শহরের ফৌজদারি মোড়ে এ রোড শো পরিচালিত হয়।

বিআরটিএ জামালপুর সার্কেলের সহকারী পরিচালক আবু নাঈমের নেতৃত্বে পরিচালিত ওই রোড শোয়ে উপস্থিত ছিলেন মোটরযান পরিদর্শক মো. আফতাবুল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারী, জেলা ট্রাক ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ফেরদৌস আলম কেরামত, ফৌজদারি মোড় সিএনজি স্ট্যান্ড কমিটির জসিম উদ্দিন প্রমুখ।

জেলা বিআরটিএ’র সহকারী পরিচালক আবু নাঈম বলেন, যাত্রীরা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন এবং বাড়তি ভাড়া নিয়ে হয়রানির শিকার না হন সেজন্য সচেতনতামূলক এই রোড শো’র পরিচালনা করেছি।

তিনি আরও জানান, যাত্রীদের প্রতি আমাদের আহ্বান চলন্ত গাড়িতে ওঠানামা করবেন না, পণ্যবাহী মোটরযানে যাত্রী হয়ে উঠবেন না। আইন নিজের হাতে তুলে নিবেন না, প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিন। শরীরের কোনো অংশ গাড়ির বাইরে রাখবেন না। চালক, কন্ডাক্টরের সাথে খারাপ আচরণ এবং গাড়িতে উঠে হইচই করবেন না। চালকের মনোযোগ বিঘ্ন ঘটে এমন কিছু করবেন না।

পথচারীদের প্রতি আমাদের আহ্বান জেব্রাক্রসিং, ফুটওভারব্রিজ ও আন্ডারপাস দিয়ে রাস্তা পারাপার করবেন। দৌঁড়ে অথবা মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হবেন না। ফুটপাত ব্যবহার করুন, ফুটপাতবিহীন রাস্তার ডানপাশ ব্যবহার করুন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

জামালপুরে বিআরটিএ’র রোড শো

আপডেট সময় ০৯:৫৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪