ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

রাশিয়া ও ইরান একক ব্রিকস মুদ্রা তৈরির কাজ করছে : ইরান

বাংলারচিঠিডটকম ডেস্ক :

রাশিয়ার সভাপতিত্বে সংগঠিত ব্রিকসের কার্যক্রমে ইরান সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এবং দেশগুলো অ্যাসোসিয়েশনের একটি একক মুদ্রা চালুর লক্ষে কাজ করছে। ‘রাশিয়া – ইসলামিক ওয়ার্ল্ড : কাজানফোরাম’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে রাশিয়ায় ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এ কথা বলেন। খবর তাস’র।

রাষ্ট্রদূত উল্লেখ করেছেন, অ্যাসোসিয়েশনের নতুন সদস্য রাষ্ট্র হিসাবে ইরান ব্রিকসে বড় আকারের কাজ পরিচালনা করছে।

কূটনীতিক বলেন, ‘অ্যাসোসিয়েশনের কাঠামোর মধ্যে নতুন একক মুদ্রা তৈরি করা হচ্ছে। এই নিয়ে রাশিয়া এবং ইরান কাজ করছে।’

রাষ্ট্রদূত উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্র অবরোধ আরোপ করতে ডলার ব্যবহার করে এবং এজন্য পারস্পরিক মীমাংসার ক্ষেত্রে জাতীয় মুদ্রার ব্যবহার এজেন্ডায় রয়েছে।

‘দ্বিপাক্ষিক বাণিজ্যের ৬০ শতাংশেরও বেশি রুবেল এবং রিয়ালে হয়’ উল্লেখ করে তিনি বলেন, রাশিয়া এবং ইরানের মধ্যে সম্পর্ক এখন ‘সুবর্ণ পর্যায়ে’।

আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম ‘রাশিয়া-ইসলামিক ওয়ার্ল্ড: কাজানফোরাম ২০২৪’ ১৫ তম বৈঠক কাজানে ১৪-১৯ মে অনুষ্ঠিত হচ্ছে। এই বছরের মূল বক্তব্য হল ‘বিশ্বাস এবং সহযোগিতা।’ ফোরামের মূল লক্ষ্য রাশিয়ান অঞ্চল এবং ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) দেশগুলোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক, বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত, সামাজিক-সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করা এবং সেইসাথে রাশিয়ায় ইসলামী আর্থিক ব্যবস্থার প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন করা।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

রাশিয়া ও ইরান একক ব্রিকস মুদ্রা তৈরির কাজ করছে : ইরান

আপডেট সময় ০২:৫৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪