ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত দোস্ত এইডের শিক্ষাবৃত্তির আওতায় উচ্চশিক্ষায় স্বপ্নপূরণের পথে শিক্ষার্থীরা

দেওয়ানগঞ্জে ফসল উৎপাদন প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

দেওয়ানগঞ্জে ফসল উৎপাদন প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মতিয়ার রহমান। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

আধুনিক প্রযুক্তি ও কলাকৌশলের ব্যবহারের মাধ্যমে কৃষকদের উৎপাদন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৯ জানুয়ারি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ সভাকক্ষে উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের আওতায় কৃষি ফসল ও সবজি উৎপাদন বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মতিয়ার রহমান।

প্রথম দিন প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন ওয়ার্ল্ড ভিশনের এনএসভিসি প্রকল্পের ব্যবস্থাপক আব্দুল হান্নান। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এনএসভিসি প্রকল্পের কৃষি বিশেষজ্ঞ সুনীল কুমার মৃধা। এতে সহায়কের দায়িত্ব পালন করেন উন্নয়ন সংঘের উপজেলা সমন্বয়কারী শরীফ উদ্দিন, কৃষি কর্মকর্তা আবু রেজা মাসুদ। প্রশিক্ষণে বাহাদুরাবাদ ইউনিয়নে নবগঠিত উৎপাদক দলের সদস্যরা অংশ নেন।

প্রশিক্ষণে কৃষকদের বাড়ির আঙ্গিনায় পতিত জমির সর্বোচ্চ ও উত্তম ব্যবহারের কৌশল, ফসল উৎপাদনের পরিকল্পনা ও আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ, ফসলের আধুনিক জাত সংগ্রহ এবং উন্নত চাষাবাদের প্রণালীর জ্ঞান অর্জনসহ বিভিন্ন বিষয়ের ওপর সারগর্ভ আলোচনা করা হয়।

প্রকাশ অপুষ্টির অভিশাপ থেকে মুক্তি, নারী পুরুষ সমতাভিত্তিক সমাজ বিনির্মাণ, দুর্যোগ সহনশীল পরিবেশ গড়ে তোলা, জলবায়ু পরিবর্তনের ধারার সাথে খাপখাওয়ানো এবং টেকসই কৃষি ও ক্ষুদ্র কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তির জন্য উপযুক্ত বাজার সৃষ্টিসহ নানাবিদ উন্নয়ন কর্মকাণ্ড সামনে রেখে ডিফেট অস্ট্রেলিয়ার অর্থায়নে পরিচালিত বিশ্বের অন্যতম মানবিক মূল্যবোধসম্পন্ন বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জামালপুরে এনএসভিসি প্রকল্প বাস্তবায়ন করছে। ওয়ার্ল্ড ভিশন সদর উপজেলায় এবং অংশীদার সংস্থা হিসেবে উন্নয়ন সংঘ জামালপুর জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে ফসল উৎপাদন প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

আপডেট সময় ০৭:৫৫:৪০ অপরাহ্ন, বুধবার, ৯ জানুয়ারী ২০১৯