ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
টানা তৃতীয় বারের মত তাঁর সরকার গঠন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী ৯ জানুয়ারি বিকেলে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান।

শেখ হাসিনা জাতির পিতার সমাধিতে পুষ্পাঞ্জলী অর্পণের পর স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল এ সময় গার্ড অব অনার দেয়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী সেখানে ফাতেহা পাঠ করেন এবং দেশ-জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধ, অগ্রগতি এবং ৭৫ এর ১৫ আগস্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু, বঙ্গমাতা এবং তাঁদের পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যও কামনা করা হয়।

পরে শেখ হাসিনা তাঁর নবগঠিত মন্ত্রিসভার সদস্য এবং দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দকে নিয়ে জাতির পিতার সমাধিতে আওয়ামী লীগ সভাপতি হিসেবে আরেকবার শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। তিনি সেখানে মিলাদ মাহফিল এবং দোয়ায় অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা জাতির পিতার সমাধিতে কিছুক্ষণ অবস্থান করে পবিত্র কোরআন তেলাওয়াত করেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, আওয়ামী লীগের সংসদীয় দলের সদস্যবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মন্ত্রিপরিষদ সচিব এবং সংশ্লিষ্ট সচিববৃন্দ, উর্ধ্বতন সামরিক এবং বেসামরিক কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বিপুল বিজয়ের পর ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয় বারসহ মোট চতুর্থবারের মত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এবং তাঁর নবগঠিত ৪৭ সদস্যের মন্ত্রিসভা শপথ নেন। বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধামন্ত্রী এবং নতুন মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং ৩ জন উপমন্ত্রী শপথ নেন। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এই শপথ বাক্য পাঠ করান।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৬:১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ৯ জানুয়ারী ২০১৯