ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

আত্মীয়ের জানাযা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩

দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে যাওয়া ইজবাইক। ছবি : বাংলারচিঠিডটকম

দুর্ঘটনায় নিহত এক যাত্রীর মরদেহ রিকশাভ্যানে করে নিয়ে যায় স্বজনরা। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু
নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় আত্মীয়ের জানাযা শেষে বাড়ি ফেরার পথে মালবাহী ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে প্রাণ গেছে তিনজনের। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। ৭ মে রাত ৯টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের নকলা উপজেলার গড়েরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও এলাকার সৈয়দ রহমানের স্ত্রী জবেদা খাতুন (৭০), কফিল মিয়ার স্ত্রী আবেদা খাতুন (৫০) ও ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে রাজা মিয়া (৫৫)।

দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে যাওয়া ইজিবাইক। ছবি : বাংলারচিঠিডটকম

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহের ফুলপুরে আব্দুল খালেক নামের এক আত্মীয়ের জানাযা শেষে ইজিবাইকে করে বাড়ি ফেরার পথে নকলা উপজেলার গড়েরগাঁও এলাকায় ঢাকাগামী মালবাহী একটি ট্রাক ধাক্কা দিলে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ইজিবাইকের দুই যাত্রী জবেদা খাতুন ও রাজা মিয়া ঘটনাস্থলেই মারা যান। ছিন্ন ভিন্ন হয়ে যায় তাদের দেহ।

এ সময় স্থানীয়রা ইজিবাইকে থাকা নালিতাবাড়ীর উপজেলার পোড়াগাঁও এলাকার কফিল মিয়ার স্ত্রী আবেদা খাতুন (৫০), রফিকুল ইসলামের ছেলে আরাফাত (৬), রাজা মিয়ার স্ত্রী সুলতানা বেগম (৩০) ও ইজিবাইকের চালককে আহত অবস্থায় নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়মনসিংহ নেওয়ার পথে আবেদা বেগম মারা যান।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের মিয়া এ প্রতিবেদককে বলেন, এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনের মরদেহসহ দুমড়ে মুচড়ে যাওয়া ইজিবাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। ময়মনসিংহে নেওয়ার পথে আরেকজন মারা গেছেন। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। তবে ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

আত্মীয়ের জানাযা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩

আপডেট সময় ০১:৩১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪