ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন জামালপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে ৫০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জামালপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপিত জামালপুরে শিক্ষার্থীর শরীরে দেওয়া হল ভিন্ন গ্রুপের রক্ত, রোগী সঙ্কটাপন্ন মেলান্দহে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু দেশে গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সারা দেশে ৩০ এপ্রিলের পর মাদকবিরোধী অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহে এপির মা সমাবেশ অনুষ্ঠিত, পুষ্টিকর খাদ্য প্রদর্শন

ইসলামপুরে এনএসভিসি প্রকল্পের আওতায় চাষীদের নিয়ে মাঠ দিবস

মাঠ দিবসে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের এনএসভিসি প্রকল্পের ব্যবস্থাপক আব্দুল হান্নান। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

আধুনিক পদ্ধতিতে বেগুন চাষে কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে ৭ জানুয়ারি জামালপুরের ইসলামপুর উপজেলার উপকারভোগী বেগুনচাষীদের নিয়ে মাঠ দিবস উদযাপন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথর্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু।

পাথর্শী ইউনিয়নের মৌজাআটা গ্রামে মাঠ দিবস উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি নারায়ন চন্দ্র দাস। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান, ওয়ার্ল্ড ভিশনের এনএসভিসি প্রকল্পের ব্যবস্থাপক আব্দুল হান্নান, কৃষি বিশেষজ্ঞ সুনীল কুমার মৃধা, উন্নয়ন সংঘের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, কৃষি কর্মকর্তা আজিজুল হক, বেগুনচাষী মো. রেজাউল করিম, মো. নবাব আলী, মো. সোনা মিয়া, মো. মমতাজ আলী প্রমুখ।

সমাবেশের আগে এলাকায় আধুনিক পদ্ধতিতে আবাদ করা বেগুন চাষ সরেজমিনে দেখেন উপস্থিত সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ। তারা সবাই সন্তোষ প্রকাশ করেন। এ ধরনের কার্যক্রম প্রতিটি এলাকায় বাস্তবায়নের জন্য সরকারি প্রতিনিধিগণ এনএসভিসি প্রকল্পের সংশ্লিষ্টদের আহবান জানান।

প্রকাশ অপুষ্টির অভিশাপ থেকে মুক্তি, নারী পুরুষ সমতাভিত্তিক সমাজ বিনির্মাণ, দুর্যোগ সহনশীল পরিবেশ গড়ে তোলা, জলবায়ু পরিবর্তনের ধারার সাথে খাপখাওয়ানো এবং টেকসই কৃষি ও ক্ষুদ্র কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তির জন্য উপযুক্ত বাজার সৃষ্টিসহ নানাবিদ উন্নয়ন কর্মকাণ্ড সামনে রেখে ডিফেট অস্ট্রেলিয়ার অর্থায়নে পরিচালিত বিশ্বেরর অন্যতম মানবিক মূল্যবোধসম্পন্ন বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জামালপুরে এনএসভিসি প্রকল্প বাস্তবায়ন করছে। ওয়ার্ল্ড ভিশন সদর উপজেলায় এবং অংশীদার সংস্থা হিসেবে উন্নয়ন সংঘ জামালপুর জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ইসলামপুরে এনএসভিসি প্রকল্পের আওতায় চাষীদের নিয়ে মাঠ দিবস

আপডেট সময় ০৮:১৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯