ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

বাংলাদেশ ২০৩৩ সাল নাগাদ বিশ্বের ২৪তম অর্থনৈতিক দেশে পরিণত হবে

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
‘ওয়ার্ল্ড ইকোনমিক লীগ টেবিল’-এ ১৯ ধাপ এগিয়ে বাংলাদেশ ২০৩৩ সাল নাগাদ বিশ্বের ২৪তম বৃহত্তম অর্থনৈতিক দেশে পরিণত হবে।

যুক্তরাজ্য ভিত্তিক ‘সেন্টার ফর ইকোনমিকস এ্যান্ড বিজনেস রিসার্চ’ কর্তৃক প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক লীগ টেবিল ২০১৯’-এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বিশ্বের ১৯৩টি অর্থনীতির অবস্থা বিবেচনা করে এই র‌্যাংঙ্কিং নির্ধারন করা হয়েছে।

এতে বলা হয়, ভারত ও মিয়ানমারের সাথে স্থল সীমান্ত রয়েছে দক্ষিণ এশিয় রাষ্ট্র বাংলাদেশের। ১৬ কোটি ৩০ লাখেরও বেশি জনসংখ্যা নিয়ে বাংলাদেশ বিশ্বের ৮ম জনবহুল রাষ্ট্র।

গত একদশক যাবৎ দেশটির গড় প্রবৃদ্ধি ৬ দশমিক ৩ শতাংশ। চারহাজার ৬০০ মার্কিন ডলার মাথাপিছু আয়ের বিশ্বব্যাংকের র‌্যাংঙ্কিং অনুসারে এটি নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।

বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি দেশটির অভ্যন্তরীন চাহিদাজনিত ব্যয়, সরকারের ব্যয়, রেমিট্যান্স এবং রপ্তানির দ্বারা চালিত হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, কিছু চ্যালেঞ্জ সত্ত্বেও অর্থনীতির আধুনিকায়নে দেশটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। অবকাঠামোগত উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী পরিচালনার লক্ষ্যে সরকারকে রাজস্ব আদায় বৃদ্ধির প্রতি গুরুত্ব দিতে হবে। মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয়দানের কারণে যে চাপ সৃষ্টি হয়েছে- তাও উল্লেখ করা হয়।

তৈরি পোশাক বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য ২০১৭ সালের হিসেব অনুয়ায়ি দেশটির রপ্তানি আয়ের ৮০ শতাংশ তৈরি পোশাক খাত থেকে আসে। দেশটির আয়ের আরেকটি প্রধান উৎস রেমিট্যান্স। এ ছাড়াও বাংলাদেশের ৪৩ শতাংশ মানুষ কৃষিখাত সংশ্লিষ্ট কাজে জড়িত।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশ ২০৩৩ সাল নাগাদ বিশ্বের ২৪তম অর্থনৈতিক দেশে পরিণত হবে

আপডেট সময় ০৮:৫৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ জানুয়ারী ২০১৯