ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

গাজায় যুদ্ধবিরতির আলোচনা ‘উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে’ : মিসরীয় সংবাদ মাধ্যম

বাংলারচিঠিডটকম ডেস্ক :

গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির লক্ষ্যে মিসরের রাজধানী কায়রোয় যে আলোচনা শুরু হয়েছে তাতে ‘উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।’

মিসরীয় সংবাদ মাধ্যম ‘আল কাহেরা’ ৮ এপ্রিল এ খবর জানিয়েছে।

উচ্চ পর্যায়ের মিসরীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে আল কাহেরা বলেছে, চুক্তির বিতর্কিত কিছু পয়েন্টে অগ্রগতি হচ্ছে।

এরআগে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার যুদ্ধবিরতির লক্ষ্যে কয়েকদফা আলোচনা চালালেও তাতে কাঙ্ক্ষিত ফল আসেনি।

এদিকে সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, কাতার ও হামাসের প্রতিনিধি দল কায়রো ত্যাগ করেছে। আশা করা হচ্ছে দু’দিনের মধ্যে তারা ফিরে এসে চুক্তির শর্তাবলী চূড়ান্ত করবে।

ফিলিস্তিনী সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরায়েলীকে হত্যা এবং ২৫০ জিম্মিকে করে। এখনও তাদের হাতে ১৫০ জিম্মি আটক রয়েছে।

এদিকে গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনও চলছে। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় ৩৩ হাজার ১৭৫ ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

গাজায় যুদ্ধবিরতির আলোচনা ‘উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে’ : মিসরীয় সংবাদ মাধ্যম

আপডেট সময় ০৩:৩৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪