ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ

বাঁশচড়ায় শিশু ধর্ষণের চেষ্টায় ইমাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নে দরিদ্র পরিবারের ছয় বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম মো. জুলহাস উদ্দিনকে (৫৮) হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। ১৭ জুলাই বিকেলে স্থানীয় গোপালপুর বাজার এলাকায় ওই ইমামের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ১৮ জুলাই সকালে জামালপুর সদর থানায় মামলা দায়ের করে আসামি মো. জুলহাস উদ্দিনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ১৯ জুলাই জামালপুর জেনারেল হাসপাতালে নির্যাতিত শিশুটির বয়স নির্ধারণী পরীক্ষা করানো হবে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, শিশুটি সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের চাঁনপুর গ্রামে তার নানির বাড়িতে থেকে স্থানীয় একটি মাদরাসায় পড়তো। তাদের বাড়ির কাছাকাছি গোপালপুর বাজার এলাকার মসজিদের ইমাম মো. জুলহাস উদ্দিন ১৭ জুলাই বিকেল চারটার দিকে ফুসলিয়ে শিশুটিকে তার বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় ওই বাড়িতে হানা দিয়ে মো. জুলহাস উদ্দিনকে হাতেনাতে আটক করে স্থানীয় নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। পরে পুলিশ তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় ১৮ জুলাই সকালে শিশুটির বাবা বাদী হয়ে ইমাম মো. জুলহাস উদ্দিনকে আসামি করে ২০০৩ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)খ ধারায় জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল আলম এ প্রসঙ্গে বাংলার চিঠি ডটকমকে বলেন, ১৯ জুলাই জামালপুর জেনারেল হাসপাতালে নির্যাতিত শিশুটির বয়স নির্ধারণী পরীক্ষা করানো হবে। আসামি মো. জুলহাস উদ্দিনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

বাঁশচড়ায় শিশু ধর্ষণের চেষ্টায় ইমাম গ্রেপ্তার

আপডেট সময় ০১:৩৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮