ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

বিপিএলের উদ্বোধনী ম্যাচে রংপুরকে হারিয়ে চিটাগংয়ের শুভ সূচনা

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে হারিয়ে শুভ সূচনা করলো চিটাগং ভাইকিংস। মুশফিকুর রহিমের চিটাগং ৩ উইকেটে হারিয়েছে মাশরাফি বিন মর্তুজার রংপুরকে।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৫ জানুয়ারি অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং-এর সিদ্বান্ত নেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি রংপুরের। চিটাগং-এর দক্ষিণ আফ্রিকার মিডিয়াম পেসার রবি ফ্রাইলিংকে বোলিং তোপের সাথে অন্যান্য বোলারদের নৈপুণ্যে ৩৫ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে রংপুর।

রংপুরের মেহেদি মারুফ ১, ইংল্যান্ডের অ্যালেক্স হেলস-উইকেটরক্ষক মোহাম্মদ মিথুন শূন্য, দক্ষিণ আফ্রিকার রিলি রোসৌ ৭, ইংল্যান্ডের বেনি হাওয়েল ৮, ফরহাদ রেজা ৩ ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ২ রান করে ফিরেন।

এরপর দলকে দ্রুত গুটিয়ে যাবার হাত থেকে রক্ষা করেন ইংল্যান্ডের রবি বোপারা ও সোহাগ গাজী। অষ্টম উইকেটে ৪৯ রানের জুটি গড়েন তারা। ১০ রানের ব্যবধানে এই দু’জন বিদায় নিলে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে ৯৮ রান পর্যন্ত যেতে সক্ষম হয় রংপুর রাইডার্স। বোপারা ৩টি চার ও ২টি ছক্কায় ৪৭ বলে ৪৪ ও গাজী ২১ রান করেন। রংপুরের বোপারা-গাজীই শুধুমাত্র দু’অংকের কোটা স্পর্শ করেন। চিটাগং-এর ফ্রাইলিংক ১৪ রানে ৪ উইকেট, আবু জায়েদ-নাইম হাসান ২টি করে উইকেট নেন।

জবাবে ভালো শুরু করতে পারেনি চিটাগংও। ১৯ রানে ২ উইকেট হারায় তারা। তবে ওপেনার আফগানিস্তানের আহমেদ শেহজাদ ও অধিনায়ক মুশফিকুর শুরুর ধাক্কা সামাল দিয়ে দলকে জয়ে পথে রাখেন। তবে দলীয় ৫১ রানে শেহজাদের ফিরে যাবার পর দ্রুত আর দুই উইকেট হারায় চিটাগং।

শেহজাদ ২৭, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ৩ ও মোসাদ্দেক হোসেন ২ রান করে ফিরেন। এক পর্যায়ে ৬২ রানে ৫ উইকেট হারায় চিটাগং। এ অবস্থায় দলকে জয়ের পথে নিয়ে যেতে থাকেন মুশফিক ও নাইম হাসান। কিন্তু বেশি দূর যেতে পারেননি তারা। ৮৫ রানের মধ্যে ফিরে যান দু’জনই। মুশফিক ২৫ ও নাইম ১০ রান করে ফিরেন। এসময় হাতে ৩ উইকেট নিয়ে জয় থেকে ১৪ রান দূরে দাঁড়িয়ে চিটাগং। বল বাকী ছিলো ২০টি।

অষ্টম উইকেটে ফ্রাইলিংক-সানজামুল প্রয়োজনীয় রান তুলে দলের জয় নিশ্চিত করেন। ফ্রাইলিংক ১টি চারে ১০ বলে অপরাজিত ১২ ও সানজামুল অপরাজিত ৭ রান করেন। রংপুরের মাশরাফি ২৪ রানে ২ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :
রংপুর রাইডার্স : ৯৮/১০, ২০ ওভার (বোপারা ৪৪, গাজী ২১, ফ্রাইলিংক ৪/১৪)।
চিটাগং ভাইকিংস : ১০১/৭, ১৯.১ ওভার (শেহজাদ ২৭, মুশফিক ২৫, মাশরাফি ২/২৪)।
ফল : চিটাগং ভাইকিংস ৩ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : রবি ফ্রাইলিংক(চিটাগং ভাইকিংস)।

সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বিপিএলের উদ্বোধনী ম্যাচে রংপুরকে হারিয়ে চিটাগংয়ের শুভ সূচনা

আপডেট সময় ০৬:০৯:০০ অপরাহ্ন, শনিবার, ৫ জানুয়ারী ২০১৯