ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন এদেশের মানুষ নিরাপদে থাকবে : ধর্মমন্ত্রী

সুধী সমাবেশে বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকবে, ততদিন এদেশের মানুষ নিরাপদে থাকবে। দেশের আর্থ-সামাজিক কাঠামোকে তিনি এমনভাবে রূপান্তর করেছেন যা শুধু দেশেই নয়, বরং বিদেশেও সমানভাবে প্রশংসিত হয়েছে। দেশের প্রতিটি সেক্টরে শেখ হাসিনা যেভাবে নেতৃত্ব দিয়েছেন তাতে সামগ্রিকভাবে বাংলাদেশ উন্নয়নের চূড়ায় পৌঁছেছে।

মন্ত্রী জামালপুরের ইসলামপুরে চর গোয়ালীনি ইউনিয়নের প্রায় তিন কোটি টাকা ব্যয়ে কান্দারচর বাজার জিসি রাস্তা, প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে ডেফলা-বেনুয়ারচর জিসি রাস্তায় দুটি ব্রীজের উদ্বোধন এবং চর পুটিমারী ইউনিয়নের প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে সকাল বাজার, আকন্দপাড়া গ্রামে ও আগ্রাখালী বাজার থেকে বালুর চর তিনটি সড়কের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান ও আগ্রাখালী বাজারে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

নামফলক উন্মোচনের পর মোনাজাতে অংশ নেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

মন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার সুফল জনগণের ঘরে পৌছে দিচ্ছেন। পদ্মা সেতু নির্মাণ হয়েছে। মেট্রোরেল, কর্ণফুলী ট্যানেল, মাথাপিছু আয়, ঘরে ঘরে বিদ্যুৎ, গ্রাম শহরে রূপান্তরসহ সার্বিক উন্নয়নের মাধ্যমেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হচ্ছে। মধ্যম আয়ের দেশ আজ ২০৪১ সালেই ‘উন্নত দেশ’ হিসেবে বিশ্বে আত্মপ্রকাশ করবে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুজ্জামান সুরুজ মাস্টারের সভাপতিত্বে এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম, জেলা নির্বাহী প্রকৌশলী ছাইদুজ্জামান সাদেক, উপজেলা প্রকৌশলী আমিনুল হক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, জেলা পরিষদ সদস্য মজিবর রহমান শাহজাহান, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক সালাউদ্দিন শাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুস সামাদ প্রমুখ বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন এদেশের মানুষ নিরাপদে থাকবে : ধর্মমন্ত্রী

আপডেট সময় ০৭:৫৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪