ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

মেলান্দহে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ
মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’’ এই প্রতিপাদ্যে জামালপুরের মেলান্দহে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫ মার্চ সকালে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

এদিন সকালে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ থেকে বের হয়ে মেলান্দহ বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মির্জা আজম আধুনিক অডিটোরিয়াম এসে শেষ হয়। পরে অডিটোরিয়ামের দ্বিতীয় তলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আখতার, মেলান্দহ থানার ওসি তদন্ত কবির হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও নাট্যকার আসাদুল্লাহ ফারাজী।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক বলেন, ভোক্তা অধিকার নিয়ে উপজেলা প্রশাসন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন অত্যন্ত জরুরি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষই ভোক্তা। সঠিক দাম ও পরিমাপে মানসম্মত পণ্য পাওয়া সবার অধিকার। ভোক্তা ও ব্যবসায়ী উভয়কেই ভোক্তার অধিকার সম্পর্কে জানতে হবে। শিশু খাদ্যে ভেজাল, নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বন্ধ করতে হবে।পণ্যের মোড়কের তথ্যের সঙ্গে পণ্যের মানের মিল থাকা আবশ্যক। মানুষ সচেতন হলে এ বিষয়ে প্রতারণার সুযোগ অনেকাংশে কমে যাবে।

উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আলামিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহানা বিলকিস, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক রাবেয়া বেগম, ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা এতে উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

মেলান্দহে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

আপডেট সময় ০৭:৪৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪