ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

খাদ্যের সন্ধানে শেরপুর সীমান্তে ফের হাতির তাণ্ডব, নির্ঘুম রাত কাটছে এলাকাবাসীর

বন্যহাতির পাল। ছবি: বাংলারচিঠিডটকম

বন্যহাতির পাল। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর

খাদ্যের সন্ধানে শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ীর গারো পাহাড়ে আবারো বন্যহাতির পাল তাণ্ডব শুরু করেছে। স্থানীয়রা বলছেন, উপজেলার পাহাড়ি জনপদে কয়েক দিন ধরে বিচরণ করছে ভারত থেকে নেমে আসা অর্ধশতাধিক বন্যহাতি। জানমাল রক্ষার্থে নির্ঘুম রাত কাটাচ্ছেন তারা। অন্যদিকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নাকুগাঁও স্থলবন্দর এলাকার আশরাফ আলী বলেন, এক সময় সীমান্ত এলাকার মানুষজন হাতির কবল থেকে ফসল বাঁচাতে রাত জেগে পাহারা দিতো। আর এখন হাতির উপদ্রব বেড়ে যাওয়ায় দিন-রাত ২৪ ঘণ্টাই ফসল পাহারা দিতে হচ্ছে। এসব বন্যহাতি গভীর অরণ্য থেকে শুধু ফসলের খেতেই নয়, মাঝে মধ্যে সীমান্ত সড়কেও উঠে আসে। তখন যানবাহন চলাচল এবং সাধারণ মানুষের চলাফেরা চরমভাবে বিঘ্নিত হয়ে পড়ে। এসব কারণে সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় আকবর মিয়া বলেন, কয়েক বছর আগে ভারতের মেঘালয় রাজ্য থেকে বন্যহাতির দল বাংলাদেশে ঢুকে পড়ে। ওইসব হাতি খাবারের খোঁজে জেলার সীমান্তবর্তী শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড় এলাকায় বিচরণ করে আসছে। সবশেষ গত এক মাস ধরে নালিতাবাড়ীর পাহাড়ি গ্রাম দাওধারা কাটাবাড়ি ও নাকুগাঁও এলাকায় অবস্থান করছে ৬০-৭০টি বন্যহাতি।

স্থানীয় কৃষক আলী হোসেন বলেন, প্রতি বছরই বন্যহাতির দল ফসল ও জানমালের ক্ষয়ক্ষতি করছে। হাতির অত্যাচারে কোনো বছর ঠিকমতো ফসল ঘরে তুলতে পারি না। বন্যহাতির কাছে অসহায় হয়ে গেছি। হাতির তাণ্ডবে নির্ঘুম রাত কাটে।

ইউপি সদস্য আব্দুল মান্নান ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্য বিজার কুবির বলেন, প্রশাসনের তরফ থেকে হাতির খাদ্যের ব্যবস্থা করা প্রয়োজন। আর রাতে হাতি তাড়াতে উচ্চ ক্ষমতাসম্পন্ন টর্চ লাইট পাওয়া গেলে ভালো হতো।

ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, হাতির হামলা ঠেকাতে এডিবির সহযোগিতায় একটি জেনারেটরের মাধ্যমে আলোর ব্যবস্থা করা হয়েছে যাতে হাতি আলো দেখে ফসলের জমিতে না নামতে পারে।

মধুটিলা ইকোপার্কের রেঞ্জার রফিকুল ইসলাম বলেন, হাতির দল দাওধারা কাটাবাড়ি ও নাকুগাঁও এলাকার টিলায় অবস্থান করছে। হাতির পালটিকে কেউ যেন বিরক্ত করতে না পারেন, সে জন্য সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

ইউএনও ইলিশায় রিছিল বলেন, হাতির অভয়াশ্রম ও খাদ্যের জন্য প্রকল্প প্রস্তাব করা হয়েছে। অনুমোদন পেলে কাজ শুরু হবে। এ ছাড়া হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে কাজ করছে বন বিভাগ।

আপলোডকারীর তথ্য

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা

খাদ্যের সন্ধানে শেরপুর সীমান্তে ফের হাতির তাণ্ডব, নির্ঘুম রাত কাটছে এলাকাবাসীর

আপডেট সময় ১১:৫১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪