ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

আইএসএসে নতুন ক্রু পাঠালো স্পেসএক্স

বাংলারচিঠিডটকম ডেস্ক :

ফ্লোরিডার মহাকাশ কেন্দ্র থেকে ৩ মার্চ রাতে তিন মার্কিন এবং এক রুশ নভোচারীকে নিয়ে স্পেসএক্স ফ্যালকন নাইন রকেট আন্তর্জাতিক মহাকাশের (আইএসএস) উদ্দেশ্যে যাত্রা করেছে।

কেনেডির মহাকাশ কেন্দ্র থেকে স্থানীয় সময় রাত ১০টা ৫৩ মিনিটে রকেটটি উৎক্ষেপণ করা হয়। কয়েক মিনিটের মধ্যে এটি আটলান্টিক মহাসাগর ছাড়িয়ে যায়। এটি ঘন্টায় ছয় হাজার মাইল গতিতে যাচ্ছিল বলে নাসার টিভি ভাষ্যকার জানিয়েছেন।

কক্ষপথে স্থিত হতে ক্যাপসুলটির নয় মিনিট সময় লাগে।

এভেন্ডার নামের ক্যাপসুলটিতে তিন পুরুষ ও এক নারী নভোচারি রয়েছে। ইলন মাস্কের স্পেসএক্স চতুর্থবারের মতো ক্যাপসুলটি মহাকাশে পাঠিয়েছে।

এদিকে প্রবল বাতাসের কারণে শনিবার রকেট উৎক্ষেপণ ভেস্তে গিয়েছিল।

ইউক্রেনে ২০২২ সালে রুশ হামলার পর থেকে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে এসে ঠেকলেও মহাকাশে উভয়দেশের একটি ব্যতিক্রমী অভিন্ন সহযোগিতার সম্পর্ক এখনও বিদ্যমান।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

আইএসএসে নতুন ক্রু পাঠালো স্পেসএক্স

আপডেট সময় ০৮:১২:১৫ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪