ঢাকা ০১:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড

শেখ হাসিনা পৃথিবীতে নতুন দিকদর্শন চালু করেছেন : ধর্মমন্ত্রী

সমাবেশে বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পৃথিবীতে এক নতুন দিক-দর্শন চালু করেছেন। এর ফলে আজ বাংলাদেশ স্মার্ট দেশে পরিণত হয়েছে।

জামালপুরের ইসলামপুরে ২৩ ফেব্রুয়ারি বিকালে নোয়ারপাড়া ইউনিয়নের হাড়গিলা উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশে এই কথা বলেন। নোয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।

মন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ উপহার দিয়ে যাননি সেই সাথে জাতির পিতা হিসেবে একে শক্ত বলিষ্ঠ ভীতের উপর দাঁড় করিয়ে গেছেন। তাঁর সরকারের মাত্র আড়াই মাসের মাথায় তিনি বন্ধু-প্রতিম বিদেশি সৈন্যদের স্বদেশে ফেরত পাঠাতে সক্ষম হন। সবই সম্ভব হয়েছিল তার ক্যারিশম্যাটিক এবং ডাইনামিক লিডারশিপের জন্যে। জাতি তাঁর প্রতি কৃতজ্ঞ।

তিনি বলেন, সোনার বাংলা হবে একটি উন্নত, স্থিতিশীল, অসাম্প্রদায়িক অর্থনীতি, যেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা সেবা সবার জন্য নিশ্চিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁরই পদাঙ্ক অনুসরণ করে এক সময়ের তলাবিহীন ঝুড়ির দেশ বাংলাদেশকে আজ একটি সম্ভাবনাময় অর্থনীতি হিসেবে সুপ্রতিষ্ঠিত করে স্মার্ট বাংলাদেশ রূপান্তর করছেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ মাস্টারের সভাপতিত্বে এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক আকন্দ, যুবলীগ সভাপতি সাইদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএম রেজাউল করিম রেজা।

এছাড়াও সমাবেশে ত্রাণ সম্পাদক সালাউদ্দিন শাহ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, যুব মহিলা লীগের সভাপতি আবিদা সুলতানা যুঁথিসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা পৃথিবীতে নতুন দিকদর্শন চালু করেছেন : ধর্মমন্ত্রী

আপডেট সময় ০৯:৫৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪