ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

হুতি ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণস্থল লক্ষ্য করে আরো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

বাংলারচিঠিডটকম ডেস্ক :

আমেরিকান বাহিনী একুশে ফেব্রুয়ারি ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে হুতি ক্ষেপণাস্ত্র এবং উৎক্ষেপণস্থল লক্ষ্য করে ‘আত্মরক্ষামূলক হামলা’ চালিয়েছে। হুতিদের এসব ক্ষেপণাস্ত্র লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ ও নৌবাহিনীর জন্য হুমকি সৃষ্টি করেছে। মার্কিন সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

ইরান সমর্থিত হুতিরা ইসরাইল-হামাস যুদ্ধ চলাকালে গাজায় ইসরাইলের সাথে তারা সংহতি প্রকাশ করে বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছে। এর অংশ হিসেবে নভেম্বর থেকে হুতি বিদ্রোহীরা গুরুত্বপূর্ণ এ সাগর পথে জাহাজ চলাচলে নানাভাবে হয়রানি করে আসছে। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের একটি বড় অংশের নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম প্লাটফর্ম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম বলেছে, সানার স্থানীয় সময় একুশে ফেব্রুয়ারি ভোর রাতের দিকে ‘মার্কিন সেন্ট্রাল কমান্ড বাহিনী জাহাজ বিধ্বংসী হুতিদের সাতটি ক্ষেপণাস্ত্র এবং একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল লক্ষ্য করে আত্মরক্ষামূলক চার দফা হামলা চালায়। আর এটি লোহিত সাগর অভিমুখে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য প্রস্তুত রাখা ছিল।’

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

হুতি ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণস্থল লক্ষ্য করে আরো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৩:১৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪