ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুর ডিএসএ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ : নতুন আলোকে ২ উইকেটে হারিয়েছে অগ্নিশিখা

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের প্রথম পর্বের ১২তম ম্যাচে ‘এ’ গ্রুপের নতুন আলো (বি) ক্লাবকে ২ উইকেটে হারিয়েছে অগ্নিশিখা ক্লাব। ১৯ ফেব্রুয়ারি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

টসে জিতে নতুন আলো ক্লাবের অধিনায়ক শরিফ প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।তারা নির্ধারিত ৩০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৮২ রান করে। (আবির ৩৮, বিজয় ৩৬*, আকাশ ১৯, হৃদয় ১৫, শিপন ৩/২০, মিরাজ ৩/২৯, সাইদুর ১/৩৩, বেলায়েত ১/৩৫, বোলাররা অতিরিক্ত রান দিয়েছে ২৪)।

দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে অধিনায়ক ময়নার অগ্নিশিখা ক্লাব। ৪ বল বাকি থাকতেই ৮ উইকেটের বিনিময়ে ১৮৩ রান করে ম্যাচ জিতেছে তারা। প্রতিপক্ষ নতুন আলো ক্লাবকে তারা পরাজিত করেছে ২ উইকেটে। (মোর্শেদ ৫৭, রানা ২৫, উদাস ২০, ময়না ১৩, শিপন ১১, বোলাররা অতিরিক্ত রান দিয়েছে ২৯)।

৬ বলে অপরাজিত ১০ রান এবং ৩টি উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছে বিজয়ী অগ্নিশিখা ক্লাবের অলরাউন্ডার মিরাজ। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন টিপু (২) এবং জাহাঙ্গীর।

ডিএসএ ক্রিকেট উপ-কমিটি সূত্র জানায়, এবারের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের চারটি গ্রুপে জামালপুর জেলার ১৬টি ক্লাব অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে সূর্যতরুণ স্পোর্টিং ক্লাব, অগ্নিশিখা, রেনেসাঁ পুনর্জাগরণ, নতুন আলো বি। ‘বি’ গ্রুপে রয়েছে র‌্যাভেন ক্লাব, প্রতিশ্রুতি ক্লাব লাল, ইউনাইটেড ক্লাব ও মেলান্দহ সেন্ট্রাল ক্রিকেট ক্লাব। ‘সি’ গ্রুপে রয়েছে এ্যারো ক্রিকেট ক্লাব, রক্তারুন সংঘ, একতা ক্লাব ও রংধনু। ‘ডি’ গ্রুপে রয়েছে রেইনবো, প্রত্যাশা ক্রীড়াচক্র, প্রগতি ও মিলেনিয়াম স্পোর্টিং ক্লাব।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

জামালপুর ডিএসএ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ : নতুন আলোকে ২ উইকেটে হারিয়েছে অগ্নিশিখা

আপডেট সময় ০১:৪৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪